সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের বাজার। এমনিই ভিড়ে ঠাসা। সেখানে আচমকাই ঝড়ের গতিতে ঢুকে পড়ে একটি গাড়ি। একের পর এক কমপক্ষে ৮-১০ জনকে ধাক্কা মারে ওই গাড়িটি। এই ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরপুকুরে তুমুল উত্তেজনা। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
ঘড়ির কাঁটায় তখন সাড়ে ৯টা হবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় ঠাকুরপুকুরে বাজারে ঢুকে পড়ে গাড়িটি। পরপর ৮-১০ জনকে ধাক্কা মারে। অল্পবিস্তর চোটও পান তাঁরা। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর স্থানীয়রা কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অভিযোগ, দুর্ঘটনা ঘটা সত্ত্বেও কাউন্সিলর ছন্দা সরকার কিছুই করছেন না।
এলাকাবাসীর দাবি, রাস্তার কাজের জন্য তা প্রায় অবরুদ্ধ। আবার তার উপর বাজার। তার ফলে যাতায়াতের রাস্তা কমে গিয়েছে। তাই নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে খবর, এই গাড়িতে থাকা দু’জনকে আটক করা হয়েছে। তারা মদ্যপ থাকায় দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?