Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Culcutta HC

নির্দেশের পরও মুক্তি পাচ্ছে না কয়েদিরা! বিচারবিভাগীয় দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে অবমাননার মামলা

আগামী ২৭ জুন মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৫, ১২:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৫, ১২:৩৭

options
link
নির্দেশের পরও মুক্তি পাচ্ছে না কয়েদিরা! বিচারবিভাগীয় দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে অবমাননার মামলা zoom
ফাইল ছবি

গোবিন্দ রায়: স্টেট সেনটেন্স রিভিউ বোর্ডের নির্দেশের পরও মুক্তি দেওয়া হচ্ছে না কয়েদিদের! এই অভিযোগ তুলেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক কয়েদি। এই সংক্রান্ত মামলায় বিচারবিভাগীয় দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করলেন উচ্চ আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

হুগলির সংশোধনাগারে ২০ বছর ধরে বন্দি এক কয়েদি। সম্প্রতি স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড তাঁকে মুক্তির নির্দেশ দেয়। তারপরেও বিচারবিভাগীয় দপ্তর সেই নির্দেশ কার্যকর করেনি বলেই অভিযোগ তুলেছে ওই কয়েদি। তা নিয়ে আদালতের দ্বারস্থ হয় হুগলির বন্দি। দায়ের করা হয় আদালত অবমাননার মামলা। এই মামলাতেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য অবমাননার মামলা গ্রহণ করেছেন।

Advertisement

আবেদনকারীর আইনজীবী সম্পূর্ণা ঘোষ বলেন, “এরকম বহু কয়েদি রয়েছেন যাঁদের রিভিউ রিপোর্ট ভালো। আদালতের নির্দেশ অনুযায়ী এসএসআরবি বিচারবিভাগীয় দপ্তরকে রেমিশন রিপোর্ট দিতে বলে। এক বছর পেরোলেও তা হয়নি।” সেই জন্য মামলা দায়ের হয়েছে। আগামী ২৭ জুন মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলেবন্দি থাকা কয়েদিদের আচরণ বিবেচনা করে তাদের সাজা শেষ হওয়ার আগে জেলমুক্তি দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়। সব দিক বিবেচনা করে তাদের ছাড়া বা না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সুপারিশ করে স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড। কিন্তু হুগলির এই বন্দির ক্ষেত্রে তাকে ছাড়ার অনুমতি মিললেও মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.