অর্ণব আইচ: এবার সিবিআইয়ের জেরার মুখে পড়তে চলেছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। জেলে গিয়ে তাঁকে জেরা করার অনুমতি চেয়ে বুধবার বিচার ভবনে বিশেষ আদালতে আবেদন করেছে সিবিআই। ‘কাকু’ ছাড়াও নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে চায় তারা।
ইডির হাতে গ্রেপ্তার হওয়ার আগে গত বছর মে মাসে সুজয়ের বাড়িতে তল্লাশি করেছিল সিবিআই। নিজাম প্যালেসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদও করে। পরে ৩০ মে ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজয়কে গ্রেপ্তার করেছিল ইডি। বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন সুজয়। ইডির দাবি, দক্ষিণ ২৪ পরগনার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার ফোনে কাকু নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই রাহুলকেও জানুয়ারি মাসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার ফের ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) কে জেরা করতে চায় সিবিআই।
[আরও পড়ুন: ইভিএম-ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার দাবি, কমিশনের থেকে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট]
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর থেকে ইডির টার্গেট ছিল কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা। কিন্তু জেল হেফাজতে যাওয়ার পর থেকে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। একাধিকবার হাসপাতালের তরফে বলা হয়েছে, ধৃতের শারীরিক অবস্থা ভালো নয়, ফলে সেসময় তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি। পরে অবশ্য সংগ্রহ করে ইডি। সেই নমুনার ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। এদিনই তা আদালতে জমা পড়েছে।
[আরও পড়ুন: ভোটের মাঝে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি KLO’র, তুমুল চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক