সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সম্পর্কে মানহানিকর ‘ভিডিও কন্টেন্ট’ প্রকাশ করে বিপাকে ইউটিউব চ্যানেল ‘বঙ্গটিভি’। সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের ‘ফেসবুক পেজ’ ও ‘ইউটিউব’ থেকে কুণাল ঘোষের বিরুদ্ধে ওই সমস্ত আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিল কেন্দ্রের গ্রিভান্স সেল।
কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, সম্প্রতি তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে নিয়ে মানহানিকর ভিডিও প্রকাশ করে বঙ্গটিভি। অভিযোগ, সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে তাঁর ছবি ব্যবহার করে আপত্তিকর ভাষায় কুৎসামূলক মন্তব্য করেন ওই চ্যানেলের সঞ্চালিকা। কুণালকে ব্যক্তিগত আক্রমণ করে একাধিক অবমাননাকর মন্তব্যই শুধু তাই নয়, তাঁর পরিবার সম্পর্কেও একাধিক আপত্তিকর কথা বলা হয়।
[আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র শক্তিনগর জেলা হাসপাতাল চত্বর]
আইনজীবী আরও বলেন, প্রকাশিত ভিডিওতে কুণাল ঘোষের নাম বিকৃত করে, শিক্ষাগত যোগ্যতা ও কাজের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে অবমাননাকর কথা বলেন সঞ্চালিকা। যা নিয়ে কেন্দ্রের গ্রিভান্স সেল অর্থাৎ সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেমে অভিযোগ জানান কুণাল। সেই মানহানির অভিযোগের ভিত্তিতে শনিবার সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল থেকে কুণাল ঘোষ সম্পর্কে আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে গ্রিভান্স সেল। অবিলম্বে ওই সমস্ত ভিডিও সরাতে হবে।
[আরও পড়ুন: দূরে সরছে গভীর নিম্নচাপ! দক্ষিণে কাটছে দুর্যোগের মেঘ, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?]
সর্বশেষ খবর
-
বন্দে মাতরমের পর এবার ‘লাল দুর্গ’ যাদবপুরে জাতীয়তাবাদী সম্মেলন, থাকছেন শমীক-স্বপণ-জিষ্ণু বসুরা
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার