সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরের রাস্তায় ধস৷ ধসের কারণে রীতিমতো গর্ত হয়ে গিয়েছে বেহালার বুড়োশিবতলা মেন রোডে৷ আপাতত গার্ডওয়াল দিয়ে রাস্তার কিছুটা অংশ ঘিরে রেখেছে পুলিশ৷ তবে কয়েক ঘণ্টা পেরলেও এখনও ধস মেরামতির কাজ শুরু হয়নি৷ বুড়োশিবতলা মেন রোডে অবাধে চলাচল করছে ভারী গাড়ি৷ যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷
[দমদম ক্যান্টনমেন্টে রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ, হাত উড়ল কাগজ কুড়ানির]
খিদিরপুর থেকে ডায়মন্ড হারবার৷ দক্ষিণ শহরতলির বেহালার বুক চিরে চলে গিয়েছে ডায়মন্ড হারবার রোড৷ শহরের অন্য অংশ থেকে বেহালা যাওয়ার প্রধান রাস্তা ওটাই৷ কিন্তু, মেট্রোর কাজের জন্য সেই রাস্তার অবস্থা বেহাল৷ যানজট লেগেই থাকে৷ শনিবার সকালে তারাতলায় ডায়মন্ডহারবার রোডে ক্রেনের ধাক্কায় প্রাণ গিয়েছিল এক স্কুল ছাত্রীর৷ ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা৷ আর এবার ধস নামল বেহালারই বুড়োশিবতলা মেন রোডে৷ কিন্তু, প্রশাসন নির্বিকার বলে অভিযোগ স্থানীয়দের৷ সোমবার সাতসকালে বুড়োশিবতলা মেন রোডে ধস নামার বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের৷ তাঁরা দেখেন, ধসের কারণে রাস্তার মাঝে বড়সড় গর্ত হয়ে গিয়েছে৷ থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, রাস্তায় কিছুটা অংশ গার্ডওয়াল দিয়ে ঘিরে দিয়েই দায় সেরেছে পুলিশ৷ মেরামতি তো দূর অস্ত, যান নিয়্ন্ত্রণেরও কোনও ব্যবস্থা করা হয়নি৷ স্থানীয়দের আশঙ্কা, বুড়োশিবতলা রোড দিয়ে যেভাবে ভারী গাড়ি চলাচল করছে, তাতে যে কোনও সময়ে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে৷
[ন্যাশনালে ধরা পড়ল ৪২ ‘ভূত’, হুমকির মুখে ‘ওঝা’রা]
এর আগে গত বছরের বিশ্বকর্মার পুজো দিন ধস নেমেছিল দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা গড়িয়াহাট মোড় লাগোয়া গোলপার্কের রাস্তায়৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়েছিলেন মেয়র-সহ পুরসভার পদস্থ আধিকারিকরা৷ দ্রুত ধস সারিয়েও ফেলা হয়েছিল৷ তারপরেও শহরের রাস্তায় অনেকবারই ধস নেমেছে৷
ছবি(প্রতীকী)
[‘চার আনা জ্ঞান নেই আপনাদের’, শুভব্রতর কথায় চিকিৎসকদের চক্ষু চড়কগাছ]
সর্বশেষ খবর
-
শেয়ার না কিনলেই মামলা! ‘সেবির চিঠি’ দেখিয়ে ফাঁদ, ২৬ লক্ষ খোয়ালেন কলকাতার ব্যবসায়ী
-
‘ভারতে তো ফুটবলের সংস্কৃতিই নেই’, ব্রাজিল ম্যাচের আগে তুলোধোনা আন্সেলোত্তির
-
নাদিয়ালে মেয়েকে খুনের ভয় দেখিয়ে মাকে ধর্ষণ, সকাল পর্যন্ত চলে নির্যাতন! গ্রেপ্তার অভিযুক্ত
-
‘জঙ্গিদের পুষছে’, নিজেদের ‘ব্যর্থতা ঢাকতে’ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের, নিশানায় সুপ্রিম লিডার?
-
উৎসবের মরশুমে নিষিদ্ধ লেজার লাইট, বাজি পড়ানোতেও বিধি নিষেধ বম্বে হাই কোর্টের