Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Kalyani AIIMS case

সিবিআই নয়, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিআইডিই, জানাল হাই কোর্ট

এই মামলায় বিজেপির ৮ জন সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২, ১৮:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২, ১৮:৫৫

options
link
সিবিআই নয়, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিআইডিই, জানাল হাই কোর্ট zoom

রাহুল রায়: কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতিতে সিবিআই (CBI) তদন্তের দাবিতে হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়। যার অর্থ, আগের মতোই এই মামলার তদন্ত করবে সিআইডি।

কল্যাণী এইএমস দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছে, এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। মঙ্গলবার মামলার রায়ে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে তদন্ত করতে গেলে রাজ্যের তদন্তকারী সংস্থাকে কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হবে। আদালতের পর্যবেক্ষণ, এপর্যন্ত সিআইডির তদন্তে পক্ষপাত দুষ্ট কোনও অভিযোগ নেই। বা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার মতো কোনও ত্রুটি যুক্ত কারণও দেখাতে পারেনি আবেদনকারী। তাই এক্ষেত্রে সিআইডি তদন্ত চালিয়ে যেতে পারে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এশিয়া কাপে স্টেডিয়ামে বসে দলকে সমর্থন করেছেন, কে এই রহস্যময়ী সুন্দরী?

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপির দুই সাংসদ এবং দুই বিধায়ক-সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar), রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং-সহ মোট ৮ জনের। এঁদের মধ্যে অন্যতম বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তাঁর মেয়ে মৈত্রী দানা কল্যাণী এইমসে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন। তাঁর মাসিক বেতন ৩০ হাজার টাকা। কিন্তু মৈত্রী নিয়োগ প্রক্রিয়ায় তিনি অংশ না নিয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ ছিল মামলাকারীর। আর নিজের মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। মামলাকারীর আরও অভিযোগ, মৈত্রীর নিয়োগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি (BJP) সাংসদ সুভাষ সরকারের হাত রয়েছে। এছাড়া রাজ্যের কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

[আরও পড়ুন: ‘সুপ্রিম কোর্ট আরবি পড়ে কোরানের অর্থ বলতে পারে না’, হিজাব মামলায় দাবি মুসলিম পক্ষের]

সব মিলিয়ে বিজেপির দুই সাংসদ এবং দুই বিধায়ক-সহ মোট ৮ জনের বিরুদ্ধে নদিয়ার কল্যাণীর এইমসে নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ৮ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর (FIR)। কল্যাণী থানায় প্রথমে এফআইআর দায়ের হওয়ার পর সেই দুর্নীতির অভিযোগের তদন্তের ভার নেয় সিআইডি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.