অর্ণব আইচ: দুই পাড়ার বিবাদের জেরে রবিবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল চিৎপুর (Chitpur)। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ভাঙচুর করা হয় ৭ টি গাড়িতে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৪ জন।
চিৎপুর থানা এলাকার মণ্ডলপাড়া ও জ্যোতিনগরের বাসিন্দাদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। মূলত পার্কিং নিয়েই এই ঝামেলা। জানা গিয়েছে, রবিবার হঠাৎই জ্যোতিনগরের বেশ কয়েকজন যুবক মণ্ডলপাড়ায় গিয়ে ঝামেলা শুরু করে। ভাঙচুর করে সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে। প্রতিবাদ করেন মণ্ডলপাড়ার বাসিন্দা বেশ কয়েকজন যুবক। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। প্রতিপক্ষকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। জানা গিয়েছে, সংঘর্ষের জেরে জখম হয়েছেন মোট ১৪ জন। তাঁরা ভরতি হাসপাতালে।
[আরও পড়ুন: পাচারের আগেই গার্ডেনরিচ থেকে উদ্ধার ৯০টি তাজা কার্তুজ, গ্রেপ্তার ১]
স্থানীয়দের দাবি, জ্যোতিনগর এলাকার ওই যুবকদের সঙ্গে দিন সাতেক ধরেই ভিতরে অশান্তি চলছিল। তবে তা এই পর্যায়ে পৌঁছবে তা কেউ ভাবেননি।পুলিশ জানিয়েছে, আহতরা হাসপাতালে। ঠিক কী হয়েছিল রবিবার রাতে তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: পুলিশি অনুমতি মেলেনি শোভন-বৈশাখীর মেগা মিছিলের, নবান্ন অভিযানের পুনরাবৃত্তির সম্ভাবনা]
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি