Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mamata Banerjee

সংঘাতে বিরতি? রাজভবনে ধনকড়-মমতা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অবশ্য বলা হয় এটি সৌজন্যমূলক সাক্ষাৎকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ১২:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ১২:২১

options
link
সংঘাতে বিরতি? রাজভবনে ধনকড়-মমতা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে zoom
ছবি: ফাইল

সন্দীপ চক্রবর্তী: করোনার কোপে কাটছাঁট হয়েছে রেড রোডের চিরাচরিত স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে। মাত্র ১৫ মিনিটের অনুষ্ঠানে পৌরহিত্য করে তারপরেই রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেশ কিছুক্ষণ রাজভবনে কাটিয়ে তারপর বেরিয়ে যান মমতা। রাজভবন সূত্রে খবর, বেশকিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে। দুই প্রশাসনিক প্রধানের মধ্যে আলাপচারিতায় জল্পনা ছড়িয়েছে। তাহলে কি সংঘাতে ইতি? দোর গুঞ্জন রাজনৈতিক মহলে।

শনিবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৯.৪৫ নাগাদ রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রথমেই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে তবে মঞ্চে ওঠেন। তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন কলকাতা পুলিশের অফিসাররা। এরপর ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর কলকাতা পুলিশের (Kolkata Police) সংক্ষিপ্ত কুচকাওয়াজ পর্ব। তাঁদের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে মাত্র ৪টি ট্যাবলো প্রদর্শিত হয় রাজ্য সরকারের তরফে। ১৫ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২৫ জন কোভিড যোদ্ধাকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। এরপরই রেড রোডে নেতাজি মূর্তি এবং পুলিশ মেমোরিয়ালে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি সোজা চলে যান রাজভবনে।

Advertisement

[আরও পড়ুন: ‘করোনা চলে যাবে একদিন’, রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রত্যয়ের সুর]

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অবশ্য বলা হয় এটি সৌজন্যমূলক সাক্ষাৎকার। রাজভবন সূত্রে অবশ্য দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয় দুই প্রশাসনিক প্রধানের মধ্যে। সম্প্রতি একের পর ইস্যুতে রাজভবন-নবান্ন সংঘাত চরমে। করোনা মোকাবিলা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, রাজনৈতিক হিংসা, রাজ্যের আইনশৃঙ্খলা সব কিছু বিষয়েই রাজ্য সরকারকে তুলোধোনা করেছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। পালটা রাজ্যের মন্ত্রী-আধিকারিকরাও জবাব দিয়েছেন রাজ্যপালের অভিযোগের।

এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজভবনে চা-চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সেখানে বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রীও। তবে জানা গিয়েছে, সন্ধেবেলা অন্য কাজ থাকায় সকালেই রাজভবনে চলে যান মুখ্যমন্ত্রী। তবে রাজভবনে দু’জনের মধ্যে কী আলোচনে হয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

[আরও পড়ুন: পরিযায়ীদের কর্মসংস্থান ও শিক্ষক নিয়োগ, বেকারত্ব নিয়ে বিরোধীদের জোড়া ফলায় বিদ্ধ সরকার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.