ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বেলডাঙা প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষে প্রশাসন কী পদক্ষেপ করেছিল তা নিয়ে বিধানসভায় ব্যাখ্যা দেন তিনি। সাফ জানালেন, কিছু দুষ্টু লোক দাঙ্গা করে আর সাধারণ লোকে ভোগে। শান্তি বজায় রাখতে পুলিশ-প্রশাসন যথাযথ পদক্ষেপ করেছে।
সোমবার বিধানসভায় বক্তব্য রাখেন মমতা। সেখানেই বেলডাঙা ইস্যুতে বিবৃতি দেন। জানান, কেন অশান্তি বেঁধেছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। জানান, “সেখানে কার্তিক পুজোর আলোয় আমার নামে গালাগালি দিয়ে লাইটিং হয়েছিল। আর একটা জায়গায় মহম্মদ প্রফেটকে গালি দিয়ে লাইটিং করা হয়েছিল। অনেকবার বারণ করা হয়। শোনেনি, তাতেই সংঘর্ষ।” পরিস্থিতি সামাল দিতে খোদ মুখ্যমন্ত্রী রাত জেগেছিলেন। বলেন, “আমি সারা রাত জেগেছিলাম। ডিজি, চিফ সেক্রেটারি জেগেছিল। ডিজিকে পাঠিয়েছিলাম। ওখানে কারা এগুলো করে আমি জানি।” একইসঙ্গে মমতার প্রশ্ন, “আমার ধর্ম নিয়ে কেউ বললে আমি সহ্য করব?”
মুখ্যমন্ত্রী আরও জানান, বেলডাঙার বিধায়ককে ডিসচার্জ করিয়ে এনেছিলেন তিনি। সারা রাত রেজিনগরের বিধায়কদের সঙ্গে কথা বলেছিলেন। মমতা আরও বলেন, “হিন্দুদের এলাকায় যাতে কোনও গোলমাল না হয় পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। বলেছিলাম কেউ হাত দেবে না। পুলিশ তার মতো ব্যবস্থা নেবে।” এর পরই তাঁর মন্তব্য, “দাঙ্গা করে কিছু দুষ্টু লোক, আর ভোগে সাধারণ লোক। আপনি আপনার ধর্ম নিয়ে লড়াই করুন। আপনি সর্বধর্ম নিয়ে লড়াই করব।”
সর্বশেষ খবর
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন
-
অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা