সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ১৯৯২। ব্রিগেড থেকে বামেদের ‘মৃত্যুঘণ্টা’ (Death Bell) বাজিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩২ বছর পর ফের ‘মৃত্যুঘণ্টা’ বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। তবে এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু এবার কার ‘মৃত্যুঘণ্টা’ বাজালেন তিনি?
বৃষ্টি কমতেই সোমবার পূর্বসূচি মোতায়েক উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর যোগ দেন রোড শোয়ে। বেলেঘাটা গান্ধীমূর্তি থেকে শুরু করেন পদযাত্রা। শুরুতেই তিনি বাজান ‘মৃত্যুঘণ্টা’। এবার তাঁর এই প্রতীকী ‘মৃত্যুঘণ্টা’ বিজেপির জন্য। ঘণ্টায় লেখা ছিল বিজেপি (BJP)। শোনা যায়, এই ‘মৃত্যুঘণ্টা’র নেপথ্যে পরেশ পাল। যা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেরই দাবি, বিজেপির পাশাপাশি দলের একাংশকেও বার্তা দিতে চেয়েছেন দলনেত্রী। বুঝিয়ে দিলেন, কাজ করতে হবে জোট বেঁধে। এ বিষয়ে বিজেপির তরফে দাবি করা হয়েছে, “উনি রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন। মানুষ এবার তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা বুঝতে পারছেন। সেই কারণেই তিনি নিজের হাতে ‘মৃত্যুঘণ্টা’ বাজিয়ে দিলেন।”

[আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! মাঝরাতে পুলিশ-দুষ্কৃতী লড়াই, মালদহের ভূতনির চরে উদ্ধার আগ্নেয়াস্ত্র]
প্রসঙ্গত, ৩২ বছর আগে, ব্রিগেড ময়দানে বামেদের ‘মৃত্যুঘণ্টা’ বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তা তৈরি করেছিলেন পরেশ পাল। তার পরও বহুবছর বাংলাকে শাসন করেছে বামেরা। ২০১১ সালে অবশেষে ক্ষমতাচ্যুত হয় লালপার্টি। ৩২ বছর পর এবার বিজেপিকে সরাতে প্রতীকী ‘মৃত্যঘণ্টা’ বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: আরও বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল?]
সর্বশেষ খবর
-
বোটানিক্যাল গার্ডেনের নতুন আকর্ষণ, দৈত্যাকার শালুকপাতায় বসে ‘জয় রাইড’! চলবে কতদিন?
-
মেট্রোয় ঝাঁপ দিতে যান ছাত্রী! ফোনেই শুরু কাউন্সেলিং, জীবন বাঁচালেন অধ্যাপক
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়