সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায়ই ছেলেবেলায় ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার স্টুডেন্টস উইক উদযাপন অনুষ্ঠানে গিয়ে স্মৃতি হাতড়ালেন তিনি। শোনালেন, দারিদ্র সত্ত্বেও কীভাবে পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি।
ক্ষমতায় আসার পর থেকেই বরাবরই পড়ুয়াদের কথা ভেবেছে তৃণমূল সরকার। ছাত্র-ছাত্রীদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। সোমবার ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে যোগশ্রী প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। সেখানেই নিজের কলেজ জীবনের সংগ্রামের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিলেন ভারতের রাষ্ট্রদূত, দিল্লিকেই অগ্রাধিকার মুজিবকন্যার]
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্রাবস্থায় তিনিও কম কষ্ট করেননি। বলেন, বাবার মৃত্যুর পর তাঁর মা অত্যন্ত কষ্ট করে তাঁকে কলেজে ভর্তি করান। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটি সোনার হার ছিল। যা বিক্রি করতে তিনি বাধ্য হন। সেই টাকায় ভর্তি হন কলেজে। অভাব সত্ত্বেও লড়াই করেছেন তিনি। সাফল্যও এসেছে। নিজের জীবনে কষ্ট দেখেছেন, সেই কারণেই বরাবর পড়ুয়াদের পাশে থাকার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: হাসিনা হাসলেও বাংলাদেশে নির্দলদের দাপট, সংসদে প্রধান বিরোধী ‘দলহীন’রাই?]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?