প্যারাটিচার-সহ, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বৃদ্ধি করল রাজ্য। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ফরেস্ট গার্ড, বন সহায়কদেরও পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। বেতন ও পারিশ্রমিক বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে তা-ও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি জানান, ইন্টার ইউনিভার্সিটি ট্রান্সফার বিলে এদিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জরুরি ভিত্তিতে তা বিধানসভায় পেশ করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, প্যারা টিচারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইমারি ও আপার প্রাইমারি দুই স্তরেই ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এর ফলে প্রাথমিকে ২০ হাজার ৩৪৩ জন এবং আপার প্রাইমারিতে ২১ হাজার ৮৪৯ জন উপকৃত হবে। প্রাইমারির প্যারা টিচাররা এতদিন ১১ হাজার ৯৪১ টাকা করে বেতন পেতেন। তা বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা করা হয়েছে। আপার প্রাইমারিতে প্যারা টিচাররা ১৫ হাজার ৫২৩ টাকার বদলে ২০ হাজার ৫২৩ টাকা করে পাবেন। ১ নভেম্বর থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে।
আরও পড়ুন:
অন্যদিকে, ২ হাজার বন সহায়কদের পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে। এর জন্য ১৫০০ জন উপকৃত হবেন। ফরেস্ট গার্ডদের ৫ হাজার টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে। ১ অক্টোবর থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতা বৃদ্ধি ১ আগস্ট থেকে কার্যকর হবে। শিক্ষাবন্ধুদেরও ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে উপকৃত হবে ২২৮০ জন। স্পেশাল এডুকেটরদেরও ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে। ১ নভেম্বর এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। এছাড়াও ম্যানেজমেন্ট কর্মী, এসএসকের সহায়ক, এমএসকের সহায়কদেরও ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধি পাবে।
পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মীদের বদলির জন্য় নতুন বিল আনা হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে এই বিলে অনুমোদন মিলেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক বদলির বিধিবদ্ধ কাঠামো প্রদানের জন্য বিল আনা হচ্ছে। জরুরি ভিত্তিতে বিধানসভায় পেশ হবে এই বিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা