ওঁত পেতে বসে আছে প্রতারকরা। মাত্র কয়েক সেকেন্ডে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব! নবীন থেকে প্রবীণ নাগরিক, বাদ যাচ্ছেন না কেউই। এমনকী প্রান্তিক মানুষরাও ছাড় পাচ্ছেন না প্রতারকদের পাতা ফাঁদ থেকে। সংক্রমণের মতো বেড়ে চলা প্রতারণার পর্দাফাঁস করতে এবার অ্যাকশন শুরু শুভেন্দুর সরকারের। নবান্ন সভাঘর থেকে সাইবার সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর দাবি, “মহামারির আকার নিয়েছে প্রতারণা। এমনকী প্রান্তিক মানুষও প্রতারণার শিকার হয়েছে। জনতার দরবারে বহু প্রতারিতের অভিযোগ পেয়েছি।” এবার রাজ্য সরকারের উদ্যোগে নতুন সহায়তা কেন্দ্র করা হল।
বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সাইবার প্রতারিতদের অভিযোগ নিতে প্রতি থানায় বিশেষ সহায়তা কেন্দ্র থাকবে বলে জানান তিনি। সাইবার সহায়তা কেন্দ্র চালুর করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতি সপ্তাহে জনতার দরবারে সাইবার প্রতারণার শিকার বহু মানুষ অভিযোগ জানাতে আসেন। এমনকী সামাজিক প্রকল্পে ফর্ম ফিলাপ করেছেন, অ্যাকাউন্ট থেকে সামান্য ভাতাটুকুও কয়েক সেকেন্ডে উধাও হয়ে যাচ্ছে। প্রতারণার শিকার প্রান্তিক মানুষরাও। ভারত সরকার ও রাজ্য সরকারের সমন্বয়ে সাইবার হেল্প ডেস্কের সূচনা করে প্রতারিতদের সহায়তা দেওয়া হবে।”
আরও পড়ুন:
শুভেন্দু অধিকারী জানান, “সমস্ত রকম পরিকাঠামোগত সহযোগিতা, আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনে নতুন কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। সাইবার সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে ডিজি ও এডিজি পদমর্যাদার আধিকারিকরা পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেবেন।”
সাইবার প্রতরাণার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশ আধিকারিকদের একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, “সমস্ত রকম পরিকাঠামোগত সহযোগিতা, আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনে নতুন কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। সাইবার সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে ডিজি ও এডিজি পদমর্যাদার আধিকারিকরা পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ দেবেন।” তিনি এও বলেন, “সাইবার সেলে সিনিয়র আধিকারিক নিযুক্ত করারও চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।”
সাইবার প্রতারকদের শায়েস্তা করতে রাজ্য সরকারের তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলি —
- সাইবার অপরাধ রোধে রাজ্যের প্রতিটি থানায় চালু হেল্পডেস্ক।
- ‘গোল্ডেন আওয়ারে’র মধ্যে জানানো হলে টাকা লুট রোখা সম্ভব হয়। তবে ২-৪ ঘণ্টা কেটে গেলে তদন্তে সময় বেড়ে যায়।
- ক্রিপ্টোকারেন্সির মতো আর্থিক দুর্নীতি রোধেও বিশেষ বন্দোবস্ত।
- ১৯৩০ হেল্পলাইন নম্বর এবং সহযোগ পোর্টাল চালু করা হয়েছে।
যেকোনও অপরাধ রোধে পুলিশকে ‘প্রোটোকল মেনে, নিঃসংকোচে’ কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তবে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কেউ যদি তার উপর হামলা করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি শুভেন্দুর।
সর্বশেষ খবর
-
নগ্ন হওয়ায় কর্নাটক থেকে ঘাড় ধাক্কার হুমকি! ‘কন্নড় নয় কান্নাড়া’, মাতৃভাষা শুধরে ড্যামেজ কন্ট্রোল যশের
-
খেলরত্নের ‘যোগ্য’ নেই কেউ! ১৭ জন অর্জুন, জীবনকৃতি পাচ্ছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার
-
যুবসমাজকে ‘নর্দমার আবর্জনা’ কটাক্ষ, রামদেবের ভক্ত হয়েও কঙ্গনার বিরোধীতায় যোগগুরু
-
ব্রাজিল ম্যাচের আগে সাজ সাজ রব কলকাতায়, কবে আসছেন ভিনিরা?
-
বিধানসভায় ডেপুটি স্পিকার নিয়োগের পথে শাসকদল, দৌড়ে এগিয়ে কে?