নারী হেনস্তায় ‘জিরো টলারেন্স’ শুভেন্দু প্রশাসনের। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই এবার ‘রোমিও’দের জেলযাত্রা হবে। মহিলাদের রক্ষা করতে বৃহস্পতিবার থেকে পথচলা শুরু হয়েছে দুর্গাসুরক্ষা স্কোয়াডের। এছাড়া প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্কও চালু করা হয়েছে।
নবান্নের সভাঘরে এদিন পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-সহ আরও উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “নারীসুরক্ষা ও কন্যাদের নিরাপত্তা প্রদান সরকারের কাছে অতি গুরুত্বপূর্ণ। নির্ভয়া থেকে অভয়া যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাই তাদের সুরক্ষা প্রদান করব এবং সুবিচার দেব।”
আরও পড়ুন:
একনজরে দেখে নিন মহিলা সুরক্ষায় ঠিক কী কী নয়া পদক্ষেপ রাজ্য সরকারের:
- ৫০০ থানায় মহিলাদের হেল্পডেস্ক। চালু থাকবে ২৪ X ৭। দায়িত্বে থাকবেন বিশেষ প্রশিক্ষিতরা। গার্হ্যস্থ হিংসায় ব্যবস্থা ও কাউন্সেলিংয়ের বন্দোবস্তও করবে হেল্পডেস্ক।
- নারী সুরক্ষায় চালু দুর্গাসুরক্ষা স্কোয়াড। মোটরবাইকে চড়ে পথেঘাটে টহল দেবেন মহিলা পুলিশকর্মীরা।
- মহিলাদের রাস্তায় কেউ উত্যক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে দুর্গাসুরক্ষা স্কোয়াড।
- বসিরহাট, বনগাঁ, বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে ১০টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা। ২০টি রিয়াল টাইম অডিও ভিসুয়াল ট্রান্সমিশন বন্দোবস্ত। যেকোনও ঘটনার লাইভ সম্প্রচার করা সম্ভব হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, “সাইবার অপরাধ মহামারীর আকার ধারণ করেছে। সামাজিক প্রকল্পে যাঁরা ফর্ম ফিলআপ করছেন, তাঁদের অ্যাকাউন্ট নম্বর নিয়ে মুহূর্তের মধ্যে টাকা দ্রুত হাত বদল হয়ে চলে যাচ্ছে। আমি প্রতি সপ্তাহে ‘জনতার দরবার’ করি। বয়স্ক, অশীতিপর মানুষেরা হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে আসেন। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা রেখেছিলাম বলেন। তাঁদের স্বপ্ন চুরমার হয়ে যায়। সাইবার অপরাধ রোখে কেন্দ্র ও রাজ্য এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সম্পর্ক রাখা প্রয়োজন। উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশদের প্রশিক্ষণ দেবে। সাইবার অপরাধ রোধে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।” সাইবার অপরাধ রোধেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে:
- সাইবার অপরাধ রোধে রাজ্যের প্রতিটি থানায় চালু হেল্পডেস্ক।
- ‘গোল্ডেন আওয়ারে’র মধ্যে জানানো হলে টাকা লুট রোখা সম্ভব হয়। তবে ২-৪ ঘণ্টা কেটে গেলে তদন্তে সময় বেড়ে যায়।
- ক্রিপ্টোকারেন্সির মতো আর্থিক দুর্নীতি রোধেও বিশেষ বন্দোবস্ত।
- ১৯৩০ হেল্পলাইন নম্বর এবং সহযোগ পোর্টাল চালু করা হয়েছে।
যেকোনও অপরাধ রোধে পুলিশকে ‘প্রোটোকল মেনে, নিঃসংকোচে’ কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তবে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কেউ যদি তার উপর হামলা করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি শুভেন্দুর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্কুলের সময়ে জনগণনার কাজে শিক্ষকরা! রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের
-
ছাদে কাপড় মেলার তারেই ইলেকট্রিক লাইন! ছুতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে মৃত্যু দেওর-বউদির
-
নৌকোয় উঠতেই জলে পড়ে জুতো, তুলতে গিয়ে সটান গঙ্গায় সবজি বিক্রেতা! মদ্যপ থাকায় চরম পরিণতি?
-
হাই কোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন, ‘আবার মাইক লাগান, দেখি…’
-
রক্ষকই ভক্ষক! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার এএসআই