Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

মমতা জমানার ‘বয়কট’ আর নয়, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন শুভেন্দু, চাইলেন সব দপ্তরের রিপোর্ট

এর আগে একাধিকবার নীতি আয়োগের বৈঠক হলেও সেখানে যোগ দেননি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ তুলে 'বয়কটে'র পথে হাঁটেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৭:০৬

options
link
মমতা জমানার ‘বয়কট’ আর নয়, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন শুভেন্দু, চাইলেন সব দপ্তরের রিপোর্ট zoom
৫০০ টাকা করে বাড়ল বার্ধ‌ক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। ফাইল চিত্র
Advertisement

বাংলার মসনদে এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী ১১ জুন দিল্লিতে এই বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে সচিবদের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী। যেখানে সমস্ত দপ্তরের বর্তমান পরিস্থিতি নিয়ে সচিবদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সচিবদের তিনি দিয়েছেন বলে খবর। মনে করা হচ্ছে, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে সমস্ত দপ্তরের অবস্থা যাচাই করে নিতে চান মুখ্যমন্ত্রী। আর সেটাই নীতি আয়োগের বৈঠকে তিনি তুলে ধরবেন বলে খবর।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী ১১ জুন দিল্লিতে এই বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে সচিবদের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী।

এর আগে একাধিকবার নীতি আয়োগের বৈঠক হলেও সেখানে যোগ দেননি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ তুলে ‘বয়কটে’র পথে হাঁটেন তিনি। এরফলে কেন্দ্রের থেকে প্রাপ্য অর্থ পাওয়া থেকে বঞ্চিত থেকেছে বাংলা। কিন্তু মানুষের রায়ে বাংলার মসনদে এবার পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই আগামী ১১ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যেখানে রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে একাধিক সুবিধা আদায়ে তিনি সরব হতে পারেন বলে খবর।

Advertisement

বিশেষ করে আগামী মাসের শেষদিকে বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারী সরকার। বাজেটে মানুষের কথা ভেবে একগুচ্ছ নতুন ঘোষণা থাকতে পারে। কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অর্থ একটা বড় চ্যালেঞ্জ! যদিও কেন্দ্রের বেশিরভাগ প্রকল্পে ৫০ শতাংশ থাকে কেন্দ্রের অনুদান। এক্ষেত্রে কেন্দ্রের প্রকল্পে যুক্ত হতে পারলে রাজ্যের আর্থিক বোঝা কিছুটা হলেও কমবে। সে বিষয়ে নীতি আয়োগের বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।

এদিকে গত কয়েকদিন আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে অশোক লাহিড়ীকে নিয়োগ করা হয়। বালুরঘাটের বিধায়ক হিসাবে দীর্ঘসময় দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু এবার বর্ষীয়ান এই অর্থনীতিবিদকে প্রার্থী করেনি বিজেপি। যদিও নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে অশোক লাহিড়ীর নাম ঘোষণা করা হয়। ইতিমধ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে কাজও শুরু করে দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর সঙ্গে অশোক লাহিড়ীর সম্পর্ক যথেষ্ট ভালো। এই অবস্থায় নীতি আয়োগের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.