Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

মাথায় লাল-সাদা পাগড়ি, ভবানীপুরে জগন্নাথ পুজো মুখ্যমন্ত্রীর! মায়াপুরে মহাসমারোহে পালিত উলটো রথ

জগন্নাথ মন্দিরেই শুভেন্দুকে লাল-সাদা রঙের পাগড়ি পরিয়ে দেন সেবায়েত।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:০৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:০৭

options
link
মাথায় লাল-সাদা পাগড়ি, ভবানীপুরে জগন্নাথ পুজো মুখ্যমন্ত্রীর! মায়াপুরে মহাসমারোহে পালিত উলটো রথ zoom
২৪, জুলাই, শুক্রবার। উলটো রথে ভবানীপুরে জগন্নাথদেবের পুজো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Advertisement

উলটো রথ উপলক্ষ্যে ভবানীপুরে প্রভু জগন্নাথদেবের পুজো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শুক্রবার দুপুরে নিজের হাতে জগন্নাথদেব, বলভদ্র ও শুভদ্রার আরতি করেন তিনি। জগন্নাথ মন্দিরেই তাঁকে লাল-সাদা রঙের পাগড়ি পরিয়ে দেন সেবায়েত। এদিন মায়াপুরে মহাসমারোহে উলটো রথ পালন করে ইসকন।

৭ দিন মাসির বাড়ি অবস্থানের পর ভাই বলভদ্র ও ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজে বাড়িতে ফেরেন প্রভু জগন্নাথদেব। এই শুভক্ষণকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে উঠল মায়াপুর। এদিন সকাল থেকেই মন্দির চত্বরে বিশেষ পুজো, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর আনুমানিক ১টা নাগাদ গুন্ডিচা মন্দির থেকে শুরু হয় ঐতিহ্যবাহী পাহন্ডি বিজয়। সেখান থেকে একে একে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ তিনটি সুসজ্জিত রথে আরোহণ করানো হয়। রথে বিরাজমান হওয়ার পর আরতি, কীর্তন এবং বিভিন্ন বৈদিক আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর বেলা আনুমানিক ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয় উলটোরথ যাত্রা। হাজার হাজার ভক্ত “হরিবোল” ও “জয় জগন্নাথ” ধ্বনির মধ্যে রশি টেনে রথকে মূল মন্দিরের উদ্দেশে নিয়ে যান। ভক্তদের উচ্ছ্বাস, কীর্তনের ধ্বনি ও আধ্যাত্মিক আবহে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসব উপলক্ষে ইসকন মায়াপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মায়াপুর ধাম এদিন পরিণত হয় এক মিলনক্ষেত্রে। প্রাচীন ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও ইস্কন মায়াপুরে ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে এই মহোৎসব পালিত হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.