Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

‘জনগণের সম্পদ, জনগণের জন্যই’, এলিয়ট পার্কের সৌন্দর্য ফিরিয়ে মমতাকে ‘খোঁচা’ শুভেন্দুর

নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মাননীয়া' বলে খোঁচা দেন তিনি।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৫:০২

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৫:০২

options
link
‘জনগণের সম্পদ, জনগণের জন্যই’, এলিয়ট পার্কের সৌন্দর্য ফিরিয়ে মমতাকে ‘খোঁচা’ শুভেন্দুর zoom
Advertisement

ফিরল ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য। বেশ কয়েক বছর ধরে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল পার্ক চত্বর। বাইরে থেকে পার্কের ভিতরের সৌন্দর্য দেখা প্রায় যেত না বললেই চলে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) উদ্যোগে সেই সব টিনের বেড়া সরিয়ে দিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এলিয়ট পার্কের আগে ও পরের ছবি দিয়ে পুরসভাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাননীয়া’ বলে খোঁচা দেন তিনি।

সোশাল মিডিয়ার পোস্টে মুখ্যমন্ত্রী জানান, ‘প্রাক্তন সরকারের মাননীয়া’ মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন বলে সাধারণ মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রাখা হয়েছিল এলিয়ট পার্ককে। এবার এই পার্কের সৌন্দর্য সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। তিনি লেখেন, “ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়ে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল। কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে। এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের মনোরম দৃশ্য আজ আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এলিয়ট পার্কের সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “টিনের সেই বেড়া সরিয়ে এলিয়ট পার্কের সৌন্দর্যের মনোরম দৃশ্য আবার জনসাধারণের উপভোগের জন্য ফিরিয়ে দেওয়ায় কলকাতা পুরসভাকে আন্তরিক ধন্যবাদ। জনগণের সম্পদ, জনগণের জন্যই উন্মুক্ত থাকুক।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.