Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

‘ফ্রি’তে আপত্তি! চাইলে টিকিট কেটেই সরকারি বাসে সফর মহিলা যাত্রীদের? বড় ইঙ্গিত শুভেন্দুর

মঙ্গলবার পরিবহণ ভবনে পরিবেশবান্ধব ৫০টি বাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৩:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৩:৪১

options
link
‘ফ্রি’তে আপত্তি! চাইলে টিকিট কেটেই সরকারি বাসে সফর মহিলা যাত্রীদের? বড় ইঙ্গিত শুভেন্দুর zoom
Advertisement

রাজ্যে বিজেপি সরকার আসার পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ এসেছে। যত দূরেই যান, সরকারি বাসে উঠলে নিখরচায় গন্তব্যে পৌঁছতে পারবেন মহিলা যাত্রীরা। কিন্তু এই নিয়মে আপত্তি মহিলাদেরই একাংশের। অনেকে টিকিট কেটেই পরিষেবা নিতে চান। আবার কন্ডাক্টরদেরও অনেকেরও এনিয়ে আপত্তি রয়েছে। এনিয়ে নিত্যদিন পরিস্থিতি জটিল হচ্ছে। এবার সরকারি বাসে ভাড়া দিতে চাওয়া মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে নতুন ৫০টি বাস উদ্বোধনের সময় ভাষণে তাঁর আশ্বাস, ভাড়া দিতে চাইলে তার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সরকারি বাসে আমাদের মা-বোনদের জন্য ফ্রি করে দিয়েছি। আর তাঁদের টিকিট কাটতে লাগে না। কিন্তু শুনছি, অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটেই যেতে। কেউ কেউ বলছেন, ৭০-৮০ হাজার টাকা রোজগার করেন, তাই ফ্রি-তে বাসে যেতে চান না। তাঁদের কথা ভাবতে হবে। একটা বিকল্প ব্যবস্থা করতে হবে।”

পরিবহণ ভবনে নতুন ৫০ বাসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহণ মন্ত্রী অর্জুন সিং-সহ সরকারি আধিকারিকরা, ছবি: অমিত মৌলিক

নতুন সরকারের আমলে পরিবহণ ক্ষেত্রে কার্যত একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ড চলছে। মেট্রো সম্প্রসারণ থেকে শুরু করে রাস্তায় পরিবেশবান্ধব যান নামানো, সব কিছুতেই উন্নয়নের ছোঁয়া। তবে সরকারি বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে সফরের সিদ্ধান্ত সবচেয়ে বড় নিঃসন্দেহে। তাঁদের জন্য পিংক স্মার্ট কার্ডও চালু হয়েছে। তা দেখালেই আর ভাড়া দিতে হবে না। এতে মহিলা যাত্রীদের বেশিরভাগই খুশি। কিন্তু স্বনির্ভর মহিলাদের বিশেষ আপত্তি রয়েছে। তাঁরা চান, নিজের উপার্জনের অর্থে সরকারি পরিষেবার জন্য যা ভাড়া বরাদ্দ, সেটা দিতে। আবার অনেক মহিলার অভিযোগ, বাসে তাঁদের টিকিট কাটা সরকার তুলে দিয়েছে বলে বাসগুলি নির্দিষ্ট স্টপেজে মহিলা যাত্রীদের দেখলে আর দাঁড়ায় না। ফলে পরিস্থিতি সহজ হওয়ার বদলে বিতর্কে পরিণত হয়েছে যে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা আদৌ কতটা কাজে লাগছে মহিলাদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এনিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সরকারি বাসে আমাদের মা-বোনদের জন্য ফ্রি করে দিয়েছি। আর তাঁদের টিকিট কাটতে লাগে না। কিন্তু শুনছি, অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটেই যেতে। কেউ কেউ বলছেন, ৭০-৮০ হাজার টাকা রোজগার করেন, তাই ফ্রি-তে বাসে যেতে চান না। তাঁদের কথা ভাবতে হবে। একটা বিকল্প ব্যবস্থা করতে হবে।”

নতুন ৫০টি পরিবেশবান্ধব বাস নামছে শহরের পথে, ছবি: অমিত মৌলিক

সড়ক পরিবহণ মসৃণ করার পাশাপাশি পরিবেশও বজায় রাখতে সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার পরিবহণ দপ্তর থেকে আর ৫০টি পরিবেশবান্ধব বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ছিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ অনেক সরকারি আধিকারিকরা। এই পঞ্চাশটির মধ্যে ৪৩ টি সিএনজি চালিত, বাকি ৭টি ব্যাটারি চালিত। আরও বেশি এমন বাস রাস্তায় নামবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.