গুন্ডাদমন বিল নিয়ে মিথ্যা প্রচার। অযথা ছড়ানো হচ্ছে ভুয়ো খবর। মহামান্য রাষ্ট্রপতির দরবারে এখনও পযর্ন্ত পৌঁছয়নি বিলটি। অতএব তা ফেরত আসার কোনও ব্যাপার নেই। শুক্রবার রাতে হঠাৎ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, বিতর্কিত গুন্ডাদমন বিলটি সই না করে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার এমনটাই খবর ছড়ায় সংবাদমাধ্যমের একাংশে। সরকারের বিরুদ্ধে রীতিমতো সুর চড়ায় মমতা তৃণমূল, ভারতীয় জাতীয় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। চায়ের কাপে রীতিমতো তুফান উঠতে শুরু হয় নানা আলোচনা চক্রে। তারপরই রাত পৌনে ১০টা নাগাদ হঠাৎ নবান্নে সাংবাদিক সম্মেলনে বসলেন শুভেন্দু। চাঁচাছোলা ভাষায় বলেন, “গল্পের গরু গাছে তুলবেন না। যান, ডিনার করে শুয়ে পড়ুন।” মুখ্যমন্ত্রী জানান, তথাকথিত গুন্ডাদমন বিলে দু’টি অংশ। একটি (সম্পত্তি বাজেয়াপ্ত) আগেই কার্যকর হয়েছে। অন্যটি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। সেইটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে কাজ চলছে। এখনও পাঠানোই হয়নি। মিথ্যা খবর ছড়াচ্ছে।
আরও পড়ুন:
কেরল, অন্ধ্রপ্রদেশে এই রকম বিল রয়েছে। বঙ্গে মাদক আইনের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা যুক্ত করার আবেদন চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নারকোটিক্সের ক্ষেত্রে বিএনএসে (ভারতীয় ন্যায় সংহিতা) ৩ বছরের জেল ও জামিন যোগ্য বলা হয়েছে। আমরা জামিন অযোগ্য করতে চাইছি। তাই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সবটাই নিয়ম মেনে হচ্ছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে কাজ চলছে।” এই বিলে কোথাও ‘গুন্ডা’ শব্দ নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিন রাতের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “বিলটি এখনও রাষ্ট্রপতির কাছে যায়নি। কথা বলে আমরা জানতে পেরেছি কাজ চলছে। মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। দু’টি অংশের বিল ছিল। একটি আগেই কার্যকর। অন্যটি কার্যকর হবে। যাঁরা নিজেদের গুন্ডা মনে করেন তাঁরাই এই সব বলছেন। তাঁরা নিজেরাই জানেন বিল আইন হলে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর
-
মল্লারপুরে ভুয়ো লটারির কারবার, পুলিশের হাতে ধৃত ৬, উদ্ধার কোটি টাকার টিকিট!
-
হৃতগৌরব ফেরাতে মোদির নির্দেশে বাংলাতে ‘শক্তি সপ্তাহ’, শুভেন্দুর প্রশংসায় পেট্রোলিয়াম মন্ত্রী পুরী