Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

রেষারেষি দুই বাসে, রাস্তায় ছিটকে পড়ে পিষ্ট বাস কন্ডাক্টর

ফের একবার মর্মান্তিক দুর্ঘটনা ডায়মন্ড হারবার রোডে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১২:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১২:০৭

options
link
রেষারেষি দুই বাসে, রাস্তায় ছিটকে পড়ে পিষ্ট বাস কন্ডাক্টর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিনের ব্যবধানে ফের দুর্ঘটনা ডায়মন্ড হারবার রোডে। এবার বাসের চাকায় পিষে গেল কন্ডাক্টরের মাথা। দু’টি বাসের রেষারেষির জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে ডায়মন্ড হারবার রোডের এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

[মা ও স্ত্রীর মধ্যে টানাপোড়েনে জেলাশাসকের আত্মহত্যা, দেখুন শিউরে ওঠা ভিডিও]

কয়েক দিন আগেই এই ডায়মন্ড হারবার রোডেই আমতলার কাছে বাস ও লরির রেষারেষির কারণে তিন যাত্রীর হাত কাটা পড়েছিল। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের একবার দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ধর্মতলা থেকে নামখানায় যাচ্ছিল ৭৬ নম্বর রুটের দুটি বাস। অনেকক্ষন ধরেই দু’টি বাসের মধ্যে রেষারেষি চলছিল। এমন সময় জোকা ইএসআইয়ের সামনে হঠাৎই বাসের হাতল ধরতে গিয়ে রাস্তায় পড়ে যান বাসের কন্ডাক্টর। তখনই তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই রাস্তায় বাসের রেষারেষির ঘটনা নতুন কিছু নয়। অনেক মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কখনও দু’টি বাস আবার কখনও বাস ও লরির রেষারেষির জন্য প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নগ্ন শরীরে মার্জার সরণিতে ঝড় তুললেন মডেলরা]

ঘটনার জেরে ডায়মন্ড হারবার রোডে কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। এর আগে আমতলার ঘটনার পরই গাড়ি চালকদের সতর্ক করে পুলিশ। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অভিযান আরও বাড়ানো হয়। কিন্তু তাতেও যে গাড়ি চালকদের শিক্ষা হল না এই ঘটনাই ফের তা প্রমাণ করল। আমতলার ঘটনায় লরির ধাক্কায় যাত্রীদের হাত কেটে গিয়েছিল। দুর্ঘটনার ভয়াবহতার কথা মাথায় রেখে এলাকায় কয়েক দিন ধরে প্রচারও চালান হয়। কিন্তু তারপরও এই ঘটনা ঘটায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। এদিকে পুলিশের দাবি, ডায়মন্ড হারবার রোডে পুলিশ পেট্রেলিং চলে কিন্তু চালকরা যদি আরও সতর্ক না হয় তাহলে এ ধরনের ঘটনা ঠেকানো মুশকিল।

[বালি থেকে গ্রেপ্তার নিহত তৃণমূল নেতা তপন দত্তর স্ত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.