স্টাফ রিপোর্টার: রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। মণিপুর থেকে শুরু হচ্ছে সেই কর্মসূচি। মেঘালয়, অসম, ত্রিপুরা হয়ে বাংলায় ঢোকার কথা। তা যাতে কলকাতার আশপাশের কোনও জেলা বিশেষ করে বর্ধমান, বীরভূম দিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য রাহুলকে চিঠি লিখলেন দলের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
তিনি লিখেছেন, কলকাতা বা তার আশপাশের এলাকা দিয়ে ন্যায় যাত্রা নিয়ে গেলে লোকসভা ভোটে কর্মীদের উপর তার বড় প্রভাব পড়বে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। তার ফল ভোটে পড়তে বাধ্য। দিল্লিতে দলীয় বৈঠকে আসন নিয়ে আলোচনায় প্রদেশের বক্তব্য শুনে পাল্টা কলকাতা থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে কোনও বিধায়ক, সাংসদ আছেন কি না তার সওয়াল করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন প্রদেশ নেতাদের। তার পরই প্রদীপবাবুর এই চিঠি তাৎপর্যপূর্ণ।
[আরও পড়ুন: ‘ঘরের বউ টাইমপাস নয়’ সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন করণ, হঠাৎ পরিচালকের হল কী?]
উল্লেখ্য, বৃহস্পতিবার দলের ১৩৮তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যে নানা কর্মসূচি ছিল। সেই উপলক্ষে গিরিশ পার্কে দলের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংলগ্ন রাস্তায় উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরির তরফে শ্রদ্ধা জানানো হয়। ছিলেন স্বরূপ বোস, সুমন রায়চৌধুরী, অজয় গুপ্ত, রণজিৎ চৌধুরিরা। দক্ষিণ কলকাতায় বড় মিছিল হয় সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে। ছিলেন শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, নওশাদ আলম, তপন আগরওয়ালরা।
[আরও পড়ুন: হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের স্বপ্ন অধরা আর্সেনালের, হার টটেনহ্যামেরও]
সর্বশেষ খবর
-
ফুটবলের পর এবার ক্রিকেটেও মালিকানা, নতুন দল কিনলেন জন আব্রাহাম, সঙ্গী জন্টি রোডস
-
জঙ্গলে লুকিয়ে ১০০০ বছরের প্রাচীন শহর, কেন হয়েছিল জনশূন্য? হতবাক গবেষকরা
-
পার্টনারের সঙ্গে কখনওই ঝগড়া হয় না বলে গর্ব করেন? নেপথ্যে থাকতে পারে ৪ জটিল মনস্তত্ব
-
চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়লেন রাজা চার্লস! হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
-
স্বাস্থ্যকর খাবার বানাতে সর্বক্ষণ এয়ার ফ্রায়ারের ব্যবহার, ক্ষতির পরিমাণ বাড়ছে না তো?