ফুটবলের পর এবার ক্রিকেট। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের মালিক জন আব্রাহাম। এবার ক্রিকেটের বাইশ গজেও পা রাখছেন তিনি। তবে ভারতে নয়, বলি তারকা দল কিনছেন বিদেশের লিগে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের নেদারল্যান্ডসের দল রটারডাম ডকার্স-এর মালিকানা কিনেছেন তিনি। সেই দলে অন্য মালিক হিসেবে জন্টি রোডস, ফ্যাফ দু’প্লেসিস, হেনরিখ ক্লাসেনের মতো তারকা রয়েছেন।
ইউরোপ থেকে নতুন ক্রিকেটার তুলে আনতে ও জনপ্রিয়তা বাড়াতে এই লিগ শুরু হচ্ছে। চলতি বছরের ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই লিগে গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডাম থেকে দল থাকবে। মোট ৩২টি ম্যাচ হবে। গোটা লিগের অন্যতম মালিক জনেরই সহ-অভিনেতা অভিষেক বচ্চন। সেখানে রটারডাম ডকার্স দলের মালিকানা জনের হাতে। এছাড়া রোডস, দু’প্লেসিস, ক্লাসেনের মতো প্রোটিয়া তারকারাও এই দলের মালিকানা কিনেছেন।
আরও পড়ুন:
নতুন অভিযান নিয়ে জন বলছেন, “ক্রিকেট মানুষকে অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ করে। সেই জন্যই আমি ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ নিয়ে এত উৎসাহী। বর্তমানে ইউরোপ ক্রিকেটের প্রসারের সম্ভাবনাময় জায়গা। আর রটারডাম ডকার্স নিয়ে বড় লক্ষ্য রয়েছে। এই সফরে অংশগ্রহণ করতে পেরে আমি খুশি। আশা করব, নতুন প্রতিভা খুঁজে এনে তাঁদের বিকাশের সুযোগ তৈরি করতে পারব।”
জন আব্রাহামকে ইটিপিএল পরিবারে স্বাগত জানিয়ে লিগের সহ-প্রতিষ্ঠাতা অভিষেক বচ্চন বলেন, “খেলার প্রতি জনের গভীর আবেগ রয়েছে। রটারডাম ডকার্স-এ জনের মালিকানা একটা দারুণ সংযোজন। ইউরোপজুড়ে ক্রিকেটের বিপুল সম্ভাবনা আছে। আমাদের দূরদর্শিতার সঙ্গে ওর পরিকল্পনা মিলে যাচ্ছে। যা ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে।” এছাড়া জনকে ‘রটারডাম ডকার্স’ পরিবারে স্বাগত জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ম্যানেজিং পার্টনার মধুসূদন শ্রী। এই লিগের বিভিন্ন দলে স্টিভ ওয়াহ, রাহুল দ্রাবিড়, জন্টি রোডস, ম্যাথু হেডেনদের মালিকানা আছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!