Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন, ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় ঘোষণা শুভেন্দুর

শুক্রবার রবীন্দ্র সদনে বন্দে মাতরমের ১৫০ তম বর্ষপূর্তি উদযাপনে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার ভূমিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই জানিয়েছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ২২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ২২:৫২

options
link
জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন, ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় ঘোষণা শুভেন্দুর zoom
ফাইল ছবি।
Advertisement

এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই স্লোগানকে পাথেয় করে এগিয়ে যাবে বাংলা। অভিন্ন দেওয়ানি বিধির পাশাপাশি জমি জেহাদ, লাভ জেহাদ, জোর করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)।

অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর করা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারে আসার পর থেকেই সেই আইন কার্যকরা করা হবে বলে বিভিন্ন সময়ে বলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে জিহাদীর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার রবীন্দ্র সদনে বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি উদযাপনে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার ভূমিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই জানিয়ে তিনি বলেন, “চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে এই সব হবে না। জমি জেহাদ, লাভ জিহাদীদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। যারা অনুপ্রবেশকারী তাদের হোল্ডিং সেন্টারে রেখে যেখান থেকে এসেছিল সেখানে পাঠানো হচ্ছে।”

Advertisement

অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর করা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারে আসার পর থেকেই সেই আইন কার্যকরা করা হবে বলে বিভিন্ন সময়ে বলেছেন মুখ্যমন্ত্রী। এ দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে জেহাদীর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি বলেন, “শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে,  পহেলগাঁও হামলার প্রতিবাদ করে না। বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে। যেখান থেকে এসেছেন সেখানে পাঠানো হবে।”

তবে ধর্মীয় অত্যাচারের কারণে যারা ভারতে আশ্রয় নিয়েছে, সেই সমস্ত শরণার্থীদের সংশোধনী নাগরিকত্ব আইন সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানের পর ভবানীপুরে একটি বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু। সেখানে তিনি জানান, এখান থেকে প্রতিদিন পরিষেবা পাওয়া যাবে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.