অর্ণব আইচ: চলতি মাসে ইদের ছুটি নিয়ে ভুয়ো একটি সরকারি নির্দেশিকা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা পুলিশ৷ আর এবার খোদ কলকাতার পুলিশ কমিশনারের কাছেই পৌঁছাল আদালতের ভুয়ো অর্ডারের কপি! হেয়ার স্ট্রিট থানার তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ৷ অভিযুক্তরা এখনও অধরা৷
[ছুটির দিনে বন্ধুদের নিয়ে বাইক রেসিং, শহরে প্রাণ গেল যুবকের]
ঘটনাটা ঠিক কী? কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কর্মপ্রার্থীদের একাংশ৷ গত বছরের মার্চে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে মামলা করেছেন তাঁরা৷ মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি বলে জানা গিয়েছে৷ কলকাতা পুলিশের দাবি, গত মাসে একটি ব্যক্তির লেটারহেডে একটি চিঠি পাঠানো হয় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে৷ চিঠিতে বলা হয়, সাতদিনের মধ্যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে দু’জনকে চাকরি দিতে হবে এবং তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে৷ শুধু লেটার হেডে লেখা চিঠিই নয়, এই বিষয়ে স্যাটের একটি নির্দেশনামাও পাঠিয়ে দেওয়া হয়৷ কিন্তু আদালতের নির্দেশনামা ও চিঠি দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের আধিকারিকদের৷ বিষয়টি নিয়ে খোঁজখবর করতে শুরু করেন তাঁরা৷ তদন্তে জানা যায়, কনস্টেবল পদে নিয়োগ নিয়ে সল্টলেকে বিকাশ ভবনে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে একটি মামলা দায়ের করা হয়েছে ঠিকই৷ তবে মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি৷ কলকাতা পুলিশের কমিশনারের কাছে যে চিঠি ও নির্দেশনামা পাঠানো হয়েছে, সে দুটিই জাল৷ এরপরই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায়৷ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে৷
ইদের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় অবিকল প্রশাসনের নোটিশের মতো দেখতে একটি নোটিশ ছড়িয়ে পড়েছিল৷ সেই নোটিশে বলা হয়েছিল, ইদে উপলক্ষে ১২ জুন থেকে ১৬ জুন অর্থাৎ ৫ দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ ঘটনায় বিভ্রান্তি চরমে পৌঁছয়৷ শেষপর্যন্ত কলকাতা পুলিশ টুইট করে জানিয়েছিল, নোটিশটি ভুয়ো৷ যাঁরা সোশ্যাল মিডিয়ার বিভ্রান্ত ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ আর এবার আদালতের নির্দেশনামা জাল করে পাঠানো হল খোদ পুলিশ কমিশনারের কাছে!
[এবার শহরবাসীকে সতর্ক করতে আসরে মেসি, অভিনব প্রয়াস কলকাতা পুলিশের]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত