সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ। দাবি করলেন, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। তিনি যদি মুখ খোলেন তাহলে সরকার পড়ে যাবে। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে গিয়েছে।
কয়লা পাচারে অভিযুক্ত বিকাশ মিশ্রের বিরুদ্ধে ভাইঝি অর্থাৎ বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। বিনয়ের স্ত্রীর দাবি, তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। এর পরই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। রবিবার বিকাশকে আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামিকাল অর্থাৎ সোমবার তাঁকে পকসো আদালতে পেশ করা হবে। এদিন আদালত থেকে বেরনোর সময়ই বিস্ফোরক দাবি করেন বিকাশ। বলেন, তাঁকে মেরে ফেলার চক্রান্ত চলছে। তাঁর কথায়, “আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে।”
উল্লেখ্য, কয়লা ও গরু পাচার দুটো মামলাতে দীর্ঘদিন আগেই নাম জড়ায় বিনয় মিশ্রের ভাই বিকাশের। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আপাতত জামিনে মুক্ত তিনি। তবে প্রতি সপ্তাহে হাজিরা দিতে যান সিবিআই দপ্তরে। এর মধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
এশিয়া কাপে ভারতের ‘সিংহীবাহিনী’র গর্জন, লজ্জার রেকর্ড গড়ে ধরাশায়ী পাকিস্তান
-
৬২ ঘণ্টা পর স্বাভাবিক রেল পরিষেবা! কীভাবে এত বড় ধস? আইআইটি খড়গপুরের সাহায্য নেবে রেল
-
মার্কিন যুদ্ধজাহাজে হামলা! বদলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল আমেরিকা, বাড়ছে যুদ্ধের ঝাঁজ
-
অঙ্কে গোঁজামিল! জিডিপি-র নম্বর ছেড়ে দেশবাসীর আর্থিক দুরবস্থায় নজর দিক কেন্দ্র
-
গেরুয়া হাতে নিলেই প্রার্থী হওয়া যাবে না! পুরভোটের আগে ‘নব্য’ বিজেপিকে সাফ বার্তা শমীকের