Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

বারবার পুলিশি তলব, ‘আমি ভয় করব না’, রবীন্দ্রসংগীত পোস্ট করে অবস্থান স্পষ্ট করলেন সুখেন্দুশেখর

আর জি কর ইস্যুতে রবিবার মোট দু দফায় তৃণমূল সাংসদকে তলব করেছে লালবাজার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ২২:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ২২:৪৭

options
link
বারবার পুলিশি তলব, ‘আমি ভয় করব না’, রবীন্দ্রসংগীত পোস্ট করে অবস্থান স্পষ্ট করলেন সুখেন্দুশেখর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার লালবাজারের তলব সত্ত্বেও নিজের অবস্থানে অনড় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এবার এক্স হ্যান্ডেলে রবীন্দ্র সংগীত পোস্ট করে বুঝিয়ে দিলেন, তিনি ভয় পাচ্ছেন না। আর জি কর নিয়ে তাঁর কন্ঠরোধ করা যাবে না।

আর জি কর কাণ্ডে বাংলার পাশাপাশি তোলপাড় গোটা দেশ। সুবিচার ও দোষীদের শাস্তির দাবিতে গর্জে উঠেছে সবমহল। দলের উর্ধ্বে গিয়ে দিন কয়েক আগেই বিচার চেয়ে ধরনায় বসেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। পরবর্তীতে শনিবার মাঝরাতে তিনি X হ্যান্ডলে প্রশ্ন তোলেন, “কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েল ও আর জি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে হেফাজতে নিক সিবিআই, ওদের মুখ খোলানো দরকার।” সন্দীপ ঘোষ এত প্রভাবশালী হলেন কীভাবে? এই প্রশ্নও তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

Advertisement

[আরও পড়ুন: যুবভারতীর সামনে সমর্থকদের প্রতিবাদে শামিল কল্যাণ চৌবে, লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে]

পরবর্তীতে রবিবার সকালে জানা যায়, লালবাজারের তরফে তাঁকে তলব করা হয়েছে। বিকেল ৪ টের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন বলেই খবর। এর পর এদিন সন্ধ্যায় ফের তলব করা হয় তাঁকে। তার কয়েকঘণ্টা পর এক্স হ্যান্ডেলে একটি রবীন্দ্রসংগীত পোস্ট করেছেন সুখেন্দুশেখর রায়। গানটি হল, “আমি ভয় করব না।” বর্তমান পরিস্থিতিতে এই পোস্ট যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্টে, মঙ্গলে মামলা শুনবেন প্রধান বিচারপতি]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.