শুভময় মণ্ডল: করোনা ভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত চিনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান। মৃত্যুমিছিল গোটা প্রদেশ জুড়ে। SARS আতঙ্ককেও পিছনে ফেলে দিয়েছে এই মারণ ভাইরাস। ইতিমধ্যেই চিনে মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। চিনের এই দুর্দিনে মন খারাপ কুমোরটুলিরও। কারণ, করোনা ভাইরাসের জেরে এবার বাগদেবীর চিনযাত্রা হচ্ছে না। সরস্বতী পুজো থেকেও বঞ্চিত হলেন প্রবাসী বাঙালিরা।
হঠাৎ চিনের সঙ্গে কুমোরটুলির সম্পর্ক কীভাবে হল? খোলসা করে বলা যাক। এবছর চিনের রাজধানী বেজিংয়ে প্রবাসী বাঙালিরা ঘটনা করে সরস্বতী পুজোর আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন। চিনা পঞ্জিকা অনুযায়ী, পুজোর নির্ঘণ্ট ছিল এ মাসের ৯ তারিখ। সেই মতো কুমোরটুলি থেকে বাগদেবীর প্রতিমা চিনে পাড়ি দেওয়ার কথা ছিল। শিল্পী মিন্টু পালের তৈরি ফাইবারের সরস্বতী প্রতিমা চিনে পাড়ি দিত। প্রতিমা তৈরিও হয়ে গিয়েছিল। শুধু রং করা বাকি। এমন সময় হোয়াটসঅ্যাপে এল দুঃসংবাদ। করোন ভাইরাসের সংক্রমণের জেরে বাতিল হয়ে গিয়েছে পুজো। যা শুনে মন খারাপ শিল্পী মিন্টু পাল-সহ কুমোরটুলির।
[আরও পড়ুন: করোনা সংক্রমণের আশঙ্কা, কলকাতার হাসপাতালে ভরতি পূ্র্ব মেদিনীপুরের যুবক]
মিন্টুবাবু জানিয়েছেন, বেজিং বং নামে ওই সংগঠনের উদ্যোক্তা অর্ঘ্যকমল মিত্র তাঁকে হোয়াটসঅ্যাপ করে পুজো বাতিলের কথা জানিয়েছেন। ৩ তারিখ প্রতিমা চিনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু গত মাসের ৩০ তারিখ পুজো বাতিলের কথা জানানো হয়েছে। তবে প্রতিমার বায়না নিয়ে চিন্তা করতে বারণ করেছেন উদ্যোক্তারা। তবুও তাঁর তৈরি বাগদেবীর প্রতিমা ভিনদেশে পুজো পাবে, সেই খুশিতে ছিলেন শিল্পী। কিন্তু পুজো বাতিল হওয়ায় মন খারাপ মিন্টু পাল।
সর্বশেষ খবর
-
বাংলার বাবুই ঘাস কিনছে ভিনরাজ্য, পুজোর মুখে কপাল ফিরল কৃষকদের
-
এশিয়াডে নারীশক্তির জয়গাথা! তিরন্দাজিতে ঐতিহাসিক সোনা ১৭-র কুমকুমের, গলফেও এল প্রথম সোনা
-
বিহারের উপর ঘূর্ণাবর্ত! প্রভাব পড়বে পুজোর বঙ্গে? কবে বর্ষার বিদায়?
-
‘দিল্লি চলো’ ডাক ‘আরশোলার’, জ্ঞানেশের ইস্তফা চেয়ে ১০ অক্টোবর রাজধানীতে আন্দোলনের ডাক
-
‘ওয়েল ডান ব্রো’, ‘মসিহা’ মচ্ছরকে স্যালুট সলমনের, ‘বীর’ বিমানচালকের সঙ্গে ওড়ার ইচ্ছে ভাইজানের