সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের অটোচালকের দাদাগিরি। স্কুটিতে সওয়ার যুগলকে হেনস্তা, মারধরের অভিযোগ। এই অভিযোগে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলার দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ৮-বি বাসস্ট্যান্ড চত্বরে। এই ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ ৮-বি থেকে টালিগঞ্জ রুটের অটোচালকরা। সংশ্লিষ্ট রুটের অটো চলাচল বন্ধ হয়ে যাওয়ার চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা।
জানা গিয়েছে, এদিন সকালে ৮-বি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকার কাছে স্কুটিতে চড়ে আসছিলেন এক তরুণ-তরুণী। অভিযোগ, অটোস্ট্যান্ডের কাছে চলে এলে স্কুটিকে জোর করে দাঁড়া করান এক অটোচালক। তারপর ওই যুগলকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পর যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযুক্ত অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষুব্ধ অটোচালকদের দাবি, বিনা দোষে তাঁদের সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণ-তরুণী রং-রুট ধরে আসছিলেন। তাঁদের মাথাতেও হেলমেট ছিল না। তাই স্কুটিটিকে দাঁড় করিয়ে যুগলকে সাবধান করা হয়। কোনও হামলার ঘটনা ঘটেনি। বরং তরুণীর মা ঘটনাস্থলে পৌঁছালে তিনজন তাঁদের বিরুদ্ধে পালটা হামলা চালায়। আক্রান্ত যুগল ও অটোচালকদের পরস্পর বিরোধী মতামত নিয়ে মুখ খোলেনি পুলিশ। তবে ক্ষুব্ধ অটোচালকরা তাঁদের সহকর্মীর মুক্তির দাবিতে কর্মবিরতি সুরু করেছে। এদিকে সংশ্লিষ্ট রুটে অটো চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী-সহ অন্যান্যরা।
[আউটডোরে ঘণ্টাপিছু ডাক্তার ভাড়া নেবে রাজ্য]
গতমাসেই অটো চালকদের দাদাগিরিতে আক্রান্ত হন এক বায়ুসেনার অফিসার। সুলেখা মোড়ের কাছে হঠাৎ তাঁর গাড়ির সামনে এসে ব্রেক কষে নিয়ন্ত্রণহীন এক অটো। তিনি এই ঘটনার প্রতিবাদ করলে অটোচালক তাঁকে কটুকথা বলতে থাকে। পরে সজলবাবুকে গাড়ি থেকে নামিয়ে চড় মারা হয়। অভিযোগ, মারধরের সময় তাঁর হার ছিনতাই করে চালক। এর আগে সল্টলেক-উল্টোডাঙা রুটের অটোচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়া ও দুর্ব্যবহারের অভিযোগে পথ অবরোধ করেছিলেন নিত্যযাত্রীরা। এরপরে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চালকদের নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপের আশ্বাস দেয় প্রশাসন। তারপর বিক্ষোভ উঠেছিল। ফের অটোচালকের দাদাগিরিতে নিত্যযাত্রীদের নাভিশ্বাস উঠেছে।
[দিনেদুপুরে দমদম পার্কে চলল গুলি, গুরুতর জখম এক প্রমোটার]
সর্বশেষ খবর
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?