নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে এক লহমায় চলে আসেন শিরোনামে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনার গয়নাগাটি। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। তার ফলে জেলে থাকতে হয় বছরের পর বছর। জেল থেকে ফিরে প্রায় অন্তরালে চলে যান তিনি। আর সোশাল মিডিয়াতেও সেভাবে খুঁজে পাওয়া যায়নি তাঁকে। প্রায় চার বছর পর সোশাল মিডিয়ায় ফিরলেন অর্পিতা। জীবনের অন্ধকার দিনগুলির কথা লিখলেন তিনি।

আরও পড়ুন:
অর্পিতা সোশাল মিডিয়ায় লেখেন, “এমন কিছু মুহূর্ত আসে যখন জীবন আমাদের থামতে বাধ্য করে, আর পৃথিবীটা যেমন ছিল ঠিক তেমন আর থাকে না। মাকে হারানোর শোক অপূরণীয়, এক নীরব শূন্যতা যা কোনো শব্দ দিয়েই সত্যি পূরণ করা যায় না। এই বিগত মাসগুলোতে, তাঁর স্মৃতিই আমার একমাত্র ভরসা ছিল, যা আমাকে ধৈর্য আর নীরব শক্তির আসল মানে শিখিয়েছে। যারা নীরবে আমার পাশে থেকেছেন, আমাকে মনে রেখেছেন, বা খবরের শিরোনামের বাইরে আমি যে মানুষটি, সেই সত্যটার পাশে দাঁড়িয়েছেন – আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার অন্ধকারতম দিনগুলোতে আপনাদের দয়াই ছিল একমাত্র আলো। জীবন আমাদের পরীক্ষা নেয়, কিন্তু একই সাথে সামনে এগিয়ে যেতেও বলে। সামনে এগিয়ে যাওয়ার মানে অতীতকে ভুলে যাওয়া নয়। এর মানে হল ধৈর্য আর বিচার প্রক্রিয়ার উপর বিশ্বাস রেখে, ইটের পর ইট গেঁথে নতুন করে সব গড়ে তোলা। এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার পরিবার, আমার নিজের আরোগ্য, আর পিছনে ফেলে যাওয়া দায়িত্বগুলো সামলানোর দিকেই।”
প্রাক্তন মন্ত্রী পার্থর ‘বান্ধবী’ আরও লেখেন, “আমি যখন ধীরে ধীরে এই ডিজিটাল পরিসরে ফিরে আসছি, এখানে আমার উপস্থিতি এই নতুন অধ্যায়েরই প্রতিফলন হবে – যে অধ্যায়ের মূল বিষয় হল নিজের বিকাশ, শান্ত প্রতিফলন, আর জীবনটাকে আবার গুছিয়ে নেওয়ার নীরব যাত্রা। আমি প্রতিটা দিন একটু একটু করে এগোচ্ছি, শেখা শিক্ষাগুলোর জন্য গভীর কৃতজ্ঞতা আর আগামীর দিনগুলোর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে। ভালো থাকবেন, আর আমাকে আপনাদের শুভকামনায় রাখবেন।”
বলে রাখা ভালো, ২০১১ সালে ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন অর্পিতা। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। সে বছরই অর্পিতার সঙ্গে পরিচয় হয় তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তারপর ধীরে ধীরে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। ‘চিন্নামা লাভ’ অর্থাৎ ‘মাসির ভালবাসা’ নামে একটি তামিল সিনেমায় ২০১৭ সালে অভিনয় করেন অর্পিতা। পাশাপাশি বেশ কিছু ওড়িয়া ছবিতেও অভিনয় করেন। তার আগে জিৎ-স্বস্তিকা অভিনীত ‘পার্টনার’ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘মামা ভাগ্নে’ ছবিতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। টলিউডের আরেক পরিচিত ছবি ‘জোর যার মুল্লুক তার’ ছবির পাশাপাশি বেশ কিছু পণ্যের মডেলিংয়েও দেখা গিয়েছে। নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম সংয়ের অ্যালবামেও বিতর্কিত এই অভিনেত্রীর ছবি ছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
-
ঋতব্রতর শিবিরে ফিরহাদ? তৃণমূলের বিদ্রোহী শিবিরের শক্তি বাড়াতে চর্চায় প্রাক্তন মেয়রের ভূমিকা
-
বাদশার কাঁধে মাথা পাক অভিনেত্রীর! নিষেধাজ্ঞা সত্ত্বেও জোট বাঁধছেন র্যাপার?
-
‘না চাইলেও অভিষেককে সেনাপতির সম্মান দিয়েছি’, শুভেন্দুর প্রশংসা করে বিজেপি যোগের ইচ্ছাপ্রকাশ সৌমেনের