Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬

স্নাতকে ভরতির সময়সীমা বাড়ল, ২০ আগস্ট পর্যন্ত ভরতি হতে পারবেন পড়ুয়ারা

'কোনও আসন খালি রাখা যাবে না', বার্তা শিক্ষামন্ত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ১৪:৫১

options
link
স্নাতকে ভরতির সময়সীমা বাড়ল, ২০ আগস্ট পর্যন্ত ভরতি হতে পারবেন পড়ুয়ারা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ রাজ্যে স্নাতক স্তরে ভরতির সময়সীমা বাড়াল। যেসব কলেজে আসন খালি আছে, সেখানে ২০ আগস্ট পর্যন্ত ভরতি প্রক্রিয়া চালু থাকবে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চেয়েছিলাম, কত আসন খালি আছে? সংরক্ষিত আসনের সবকটি পূরণ হয়নি। অনার্সেও পর্যাপ্ত আবেদনপত্র জমা পড়েনি। কোনও আসন খালি রাখা যাবে না।’

[অনুপস্থিত সরকারি ডাক্তারদের নিয়ে এবার রাজ্যের ‘সেনসাস’]

Advertisement

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে কলেজে কলেজে ভরতি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ভরতিতে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে মুখ পড়েছে সরকারের। পড়ুয়াদের অভিযোগ, কলকাতা ও শহরতলির কলেজগুলির ভরতির নামে তোলাবাজি চালাচ্ছেন শাসকদলের ছাত্রনেতারা। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস। শিয়ালদহে এক পড়ুয়ার কাছ থেকে টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরে পড়েছেন সুরেন্দ্রনাথ কলেজের এক ছাত্র। দলের ভাবমূর্তি ফেরাতে খোদ টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্তকে সরিয়ে দিয়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব। কলেজে ভরতির সময়সীমা ছিল ১০ জুলাই পর্যন্ত। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১৩১টি কলেজে ৪০ হাজার আসন খালি বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কলেজে ভরতির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল  শিক্ষা দপ্তর।

[অ্যাম্বুল্যান্স নেই, দুর্ঘটনাগ্রস্তকে নিয়ে পুলিশের গ্রিন করিডর ধরে ছুটল অ্যাপ ক্যাবই]

মঙ্গলবার হাজরার আশুতোষ কলেজের ১০৩তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আশুতোষ কলেজেরই প্রাক্তন ছাত্র। পরে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, যেসব কলেজে আসন খালি আছে, সেখানে ২০ অগাস্ট পর্যন্ত ভরতি প্রক্রিয়া চালু থাকবে। মেধার ভিত্তিতে পড়ুয়াদের ভরতি নিতে হবে। যাঁদের নাম মেধাতালিকায় থাকবে, তাঁদের সরাসরি খবর দেবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। নির্দিষ্ট ব্যাংকে টাকা জমা দিয়ে ভরতি হবে পড়ুয়ারা। শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চেয়েছিলাম, কত আসন খালি আছে। সংরক্ষিত আসনের সবকটি পূরণ হয়নি। অনার্সেও পর্যাপ্ত আবেদনপত্র জমা পড়েনি। কোনও আসন খালি রাখা যাবে না।’

এ রাজ্যে যে এবছরই প্রথম কলেজ বা বিশ্ববিদ্যালয় আসন খালি থাকল, এমনটা কিন্তু নয়। গত বছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে তিনশোরও বেশি আসন খালি ছিল। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। উপাচার্য অনুরাধা লোহিয়া ডেকে পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

[মৃত মহিলাকেই হাসপাতালে ভরতির নিদান শহরের চিকিৎসকের, কেন জানেন?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.