অর্ণব আইচ: ধর্মতলার অভিজাত হোটেল পিয়ারলেস ইনে ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যু৷ মৃত হর্ষ বালানি, গুজরাটের রাজকোটের বাসিন্দা৷ শৌচাগার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে৷ এসএসকেএমে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা৷ দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে ছুরি৷ খুন নাকি আত্মহত্যা করেছে হর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ৷
[শব্দবাজি ফাটানোর প্রতিবাদ, প্রহৃত ক্যানসার আক্রান্ত প্রৌঢ়]
গুজরাটের রাজকোটেই আদি বাড়ি মৃত হর্ষ বালানির৷ জামশেদপুরে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে পড়ত সে৷ বৃহস্পতিবার ধর্মতলার অভিজাত হোটেল পিয়ারলেস ইনে একটি ঘর ভাড়া নেয় সে৷ ওই হোটেল সূত্রে খবর, প্রথমে কিছুতেই হোটেলের ঘর পছন্দ হচ্ছিল না হর্ষের৷ অনেক খোঁজাখুঁজির পর হোটেলের পাঁচ তলার ১৪০৭ নম্বরের ডিলাক্স ঘরটি বুক করে সে৷ ওই ঘরটির ভাড়া ন্যূনতম ৫০০০ টাকা৷ ওইদিন ঘরে ঢুকে যাওয়ার পর আর তাকে বেরোতে দেখা যায়নি৷ শুক্রবার রাতেও বেশ কয়েকবার ডাকাডাকি করে মেলেনি সাড়াশব্দ৷ এরপর নকল চাবি দিয়ে দরজা খোলা হয়৷ ভিতরে ঢোকেন হোটেল কর্মীরা৷ তবে সেই সময় ঘরে ছিল না হর্ষ৷ শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ দানা বাঁধে৷ শৌচালয়ের দরজাও খোলেন হোটেল কর্মীরা৷ তাঁরা দেখেন শৌচালয়ের বাথটবের মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই কলেজছাত্র৷ জল ভরতি ওই বাথটব থেকে তড়িঘড়ি হর্ষকে উদ্ধার করা হয়৷ তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে৷ বেশ কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত বলে জানান৷
[চালকের উদাসীনতা, ট্রেনে কাটা পড়তে পড়তে বাঁচলেন গার্ড]
এই খবর পেয়েই পিয়ারলেস ইনে পৌঁছন পুলিশ আধিকারিকরা৷ বাথটবের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করেন তদন্তকারীরা৷ পুলিশ সূত্রে খবর, হর্ষের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ রয়েছে৷ খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে হর্ষ, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ হর্ষের পরিবারের দাবি, আত্মহত্যা করেনি ওই কলেজ ছাত্র৷ তাকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে৷ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা৷ তদন্তের স্বার্থে যদিও হোটেলের ১৪০৭ নম্বর ঘরটিকে আপাতত সিল করে দিয়েছে পুলিশ৷ কলেজ ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় মাথাচাড়া দিয়েছে নানা প্রশ্ন৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোড়া অভিজাত হোটেলে ঢুকে হর্ষকে খুন করা কার্যত অসম্ভব বলেই দাবি হোটেল কর্মীদের একাংশের৷ হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ফরেনসিক দল৷ তা খতিয়ে দেখা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে ‘প্রাকৃতিক গ্যাস’ ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য
-
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?