Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Supreme Court

SIR-এ নাম বাদ গেলে কি বাতিল হবে নাগরিকত্ব? কী বলছে সুপ্রিম কোর্ট?

এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। বুধবার মহাগুরুত্বপূর্ণ রায়ে এ কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৫:৪৭

options
link
SIR-এ নাম বাদ গেলে কি বাতিল হবে নাগরিকত্ব? কী বলছে সুপ্রিম কোর্ট? zoom
ফাইল ছবি।
Advertisement

এসআইআর (West Bengal SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। বুধবার মহাগুরুত্বপূর্ণ রায়ে এ কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয়। নাগরিকত্ব যাচাই করাটা নির্বাচন কমিশনের একক অধিকার নয়।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানাল, এসআইআর প্রক্রিয়ায় যে অনুসন্ধান নির্বাচন কমিশন করেছে সেটা নাগরিকত্ব নির্ধারণ করার জন্য করা হয়নি। ওই অনুসন্ধান বা ঝাড়াইবাছাই যাই বলা হোক, সবটাই হয়েছে শুধুমাত্র ভোটাধিকার যাচাই করার জন্য। সুপ্রিম কোর্টের সাফ কথা, “নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দিতে পারে কিন্তু তাঁর মানে এই নয় যে ওই ব্যক্তি আর ভারতের নাগরিক নন। এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই।”

Advertisement

নির্বাচন কমিশনের এক্তিয়ার কতটা, সেটা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে, নির্বাচন কমিশন চাইলে কারও নাগরিকত্ব নিয়ে অনুসন্ধান চালাতে পারে। তবে সেটা শুধুমাত্র ভোটার তালিকায় তাঁর উপস্থিতি নির্ধারণ করার জন্যই। এই অনুসন্ধানের ফল যা-ই হোক, নাগরিকত্বের উপর সেটার কোনও প্রভাব নেই।” এক কথায়, এসআইআরে কারও নাম বাদ যাওয়া মানেই তিনি নাগরিকত্ব থেকে বঞ্চিত হলেন তেমন নয়। এই সুপ্রিম পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ। কারণ অনেক জায়গাতেই প্রচার করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ সেই ব্যক্তি এদেশের নাগরিকই নন। সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছে, এসআইআর উদ্দেশ্য বৈধ এবং সংবিধানসম্মত। ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের প্রাথমিক স্বীকৃতি। তবে প্রয়োজনে আইন মেনে তা যাচাই করায় কোনও অন্যায় নেই। সেই প্রক্রিয়ায় ন্যায্য ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার সময় নির্দিষ্ট নথি চাওয়া বেআইনি নয়। নির্বাচন কমিশনের এই ধরনের নথি নির্দিষ্ট করার ক্ষমতাও রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.