সুব্রত বিশ্বাস: বেলুড় মঠ থেকে সামান্য দূরেই ভেঙে পড়ল বহুতল। সোমবার বিকেল তিনটে নাগাদ জরাজীর্ণ বসতবাড়িটিতে ভাঙন দেখা যায়। তিনতলা থেকে ভাঙতে শুরু করে। দোতলারও কিছু অংশ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় নিচের দোকানপাট। যদিও এখনও এ ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
সত্যনারায়ণ টেম্পল রোডের উপর অবস্থিত এই জরাজীর্ণ বাড়িটি। বেলুড় মঠ থেকে হাওড়ার দিকে গেলে রাস্তার ধারেই দেখা যায় বাড়িটিকে। বেশ পুরনো বাড়িটি যে কোনও সময় ভেঙে পড়তে পারত। যদিও তা সত্ত্বেও বাসিন্দারা বসবাস করতেন। একতলায় বেশকিছু দোকানপাটও ছিল। সোমবার বিকেলের দিকে ঘটে অঘটন। বাড়ির একাংশ ভেঙে পড়তে থাকে। পলকে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। তিনতলা ও দোতলার একাংশের চাঙড় ভেঙে পড়ায় পথাচারীদেরও আহত হওয়ার সম্ভাবনা ছিল। যদিও সৌভাগ্যক্রমে কোনও বিপদ ঘটেনি। তবে বেলা প্রায় সাড়ে তিনটে নাগাদ ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি। প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও পুলিশ না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
কোচ-প্লেয়ারদের পর ‘নয়নমণি’র উপর কোপ! দায় এড়াতে দোষারোপ পাক ক্রিকেট কর্তা নকভির
-
গঙ্গার ভাঙন-বন্যায় বিপর্যস্ত মালদহ, রিপোর্ট তলব নবান্নের
-
পুজোর রাতে অভিনব ড্রোন শো, কলকাতার আকাশজুড়ে বাংলার সংস্কৃতি ফুটিয়ে তুলবে নবান্ন
-
তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল পূর্ত কর্মাধ্যক্ষ, বাড়িতে মিলল অস্ত্রভাণ্ডার!
-
ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত! রাজ্যকে শাহের মন্ত্রকের নির্দেশের পর সোশাল মিডিয়ায় কী দাবি কুণালের?

