Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস, হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর অনেকটাই সুস্থ দিলচাঁদ

আশার আলোই দেখছেন চিকিৎসকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৮, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৮, ১৪:২৯

options
link
স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস, হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর অনেকটাই সুস্থ দিলচাঁদ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিঃশ্বাস স্বাভাবিক। তরল খাবার খেতে পারছেন। অনেকটাই সুস্থ আছেন দিলচাঁদ সিং। বুধবার তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এ কথাই জানালেন চিকিৎসকরা।

[  প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম সাউথ পয়েন্টের অভিনন্দন বসু ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর জীবন রক্ষা করতে প্রায় অসাধ্যাসাধন করলেন পূর্ব ভারতের চিকিসকরা। এই প্রথম দেশের এই অঞ্চলে হল হৃদযন্ত্র প্রতিস্থাপন। তবে এ রাজ্যে এখনও হার্ট ব্যাংক নেই। ফলে বেঙ্গালুরু থেকে হৃদযন্ত্র উড়িয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার ইতিহাসের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিল কলকাতা। বেঙ্গালুরুর বাসিন্দা বরুণের ব্রেন ডেথ হওয়ার পর তাঁর হৃযন্ত্র সংরক্ষণ করা হয়। তারপর বিমানে তা নিয়ে আসা হয় কলকাতায়। গ্রিন করিডর তৈরি করে মাত্র আঠেরো মিনিটে বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় আনন্দপুরের কাছে ফর্টিস হাসপাতালে। হয় হৃদযন্ত্র প্রতিস্থাপন। চিকিসকরা জানান, ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। গতকালই ঝাড়খণ্ডের বাসিন্দা দিলচাঁদের সুস্থতা নিয়ে কৌতূহল ছিল রাজ্যবাসীর। প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, অনেকটাই সুস্থতার পথে তিনি। অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে শরীরে রিজেকশন প্রবণতা থাকে। শরীর নতুন অঙ্গটিকে প্রত্যাখ্যান করে। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ওষুধ দিয়ে কমিয়ে দেওয়া হয়। জানা গিয়েছিল, এই ওষুধ খুব ভালভাবে কাজ করছে দিলচাঁদের ক্ষেত্রে। ফলে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। তবে আরও দশদিন তিনি আইসিইউতে থাকবেন। আজ প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হল, আরও সুস্থতার পথে দিলচাঁদ। স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন তিনি। অক্সিজেনের সাপোর্ট আর দেওয়া হচ্ছে না। তাঁর রক্তের সব প্যারামিটাকগুলি স্বাভাবিক আছে। তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। প্রায় সুস্থতার পথে তিনি। আরও কয়েকদিন এরকম থাকলে একেবারে সুস্থ হয়ে উঠবেন তিনি। যে ইতিহাস কলকাতায় তৈরি হওয়ার পথে, তা সফল হবে দিলচাঁদের সুস্থতাতেই। আপাতত সেক্ষেত্রে আশার আলোই দেখছেন চিকিৎসকরা।

 বিমানবন্দরে পটল চিরে মিলল ৪৭ লক্ষের বিদেশি নোট, থ শুল্ক কর্তারা ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.