স্টাফ রিপোর্টার: আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে একটি নতুন রাজনৈতিক দল তৈরির সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হওয়ার পর এবিষয়ে জোরদার চর্চা শুরু হয়েছে সর্বত্র। শোনা যাচ্ছে, দলের নেতৃত্বে নাকি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
শোনা যাচ্ছে, দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন দলের নাম হতে চলেছে, পশ্চিমবঙ্গ হিন্দুসেনা। দিলীপের সঙ্গে থাকবেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন প্রাক্তন নেতা ও কর্মী। নতুন দল গঠন নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি গোপন বৈঠকও হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও, এবিষয়ে দিলীপ ঘোষ কোথাও কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শিরোনামে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণাঠাসা হয়ে পড়েছেন। মোদি-শাহ বঙ্গসফরে এলেও সেখানে দেখা যাচ্ছে না দাবাং নেতাকে। তাতে যে অভিমানের পাহাড় জমছে তা বলাই বাহুল্য। যদিও আরএসএস নেতৃত্বের তরফে দিলীপকে নিজের মতো করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। এসবের মাঝেই নতুন দলগঠনের খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার