অর্ণব আইচ: বৈধ কাগজপত্র কিছুই নেই। কলকাতায় বসে মাদকের কারবার চালাচ্ছিল এক বাংলাদেশি যুবক। বুধবার রাতে পার্কস্ট্রিট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছে ৪০ গ্রাম নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে।
[ আরও পড়ুন: নাকা তল্লাশিতে বানচাল মাদক পাচারের ছক, এসটিএফের জালে ধৃত ৫]
ধৃতের নাম তাপস আহমেদ। বাড়ি, বাংলাদেশের ঢাকার লালবাগ এলাকায়। তদন্তকারীরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে কলকাতায় থাকছিল তাপস। যদিও তার কাছে এদেশে থাকার কোনও বৈধ কাগজপত্র ছিল না। কলিন স্ট্রিট, ফ্রি স্কুল স্টিটের বিভিন্ন হোটেল বা গেস্ট হাউসে যাঁরা আসতেন, তাঁদের মাদক সরবরাহ করত ওই বাংলাদেশি যুবক। বাদ যেতেন না বিদেশিরাও। বুধবার রাতে কলিন স্ট্রিট থেকে মাদক-সহ তাপস আহমেদকে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে ৪০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ৪০০টি ট্যাবলেটে পুরে ওই মাদক নিয়ে যাচ্ছিল তাপস। এই মাদক পাচারচক্রের সঙ্গে শহরের বেশ কয়েকটি হোটেল ও গেস্ট হাউসের কর্মীদের একাংশও জড়িত। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
কিন্তু শহরে মাদক আসত কোথা থেকে? তদন্তকারীরা জানিয়েছেন, বাংলাদেশ এই নিষিদ্ধ মাদক শহরে আনত তাপস। দিন কয়েক আগে বিটি রোডে নাকা তল্লাশির সময়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। গ্রেপ্তার করা হয় পাঁচ জনকে।
[ আরও পড়ুন: ম্যালেরিয়ার আতঙ্ক, পুলিশকর্মীদের মশারি দিয়ে অন্ধ্রে পাঠাল লালবাজার]
সর্বশেষ খবর
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে
-
‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ