অর্ণব আইচ: মদ্যপ ছেলের বঁটির কোপে গুরুতর জখম হলেন বাবা। আক্রান্ত বৃদ্ধের নাম নীলরতন দত্ত। অভিযোগ, শুধু কোপ মারাই নয়। তারপর আহত নীলরতনবাবুকে শৌচাগারেও বন্ধ করে রাখা হয়। স্বামীকে এভাবে অত্যাচিরত হতে দেখে চুপ করে থাকেননি নীলরতনবাবুর স্ত্রী। নিজেই থানায় ফোন করে ছেলের গুণকীর্তনের খবর জানান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় চেতলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ছেলেকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার চেতলায়।
[স্ত্রীর গর্ভে অন্যের সন্তান, ভ্যালেন্টাইনস ডে-তে এমন রিপোর্টে চৌপাট ভালবাসা]
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রজত দত্ত। মদ্যপ অবস্থায় বাবা মায়ের উপরে প্রায়ই চড়াও হত সে । চলত মারধর। প্রতিরাতেই মদ্যপ অবস্থাতেই বাড়ি ফেরে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বাড়ি ফিরেই বৃদ্ধ বাবার পায়ে বঁটির কোপ বসিয়ে দেয়। তারপর জোর করে বাড়ির শৌচাগারে বন্দি করে রাখে। ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে চেঁচামেচি শুরু করেন আক্রান্ত বৃদ্ধের স্ত্রী। সেই শুনেই প্রতিবেশীরা ছুটে আসেন। অভিযুক্ত রজতকে আটকে রাখা হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় প্রতিবেশীরা।
বঁটির কোপে গুরুতর আহত নীলরতনবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পায়ে মারাত্মক চোট পেয়েছেন তিনি।
[বাঘাযতীনে বিয়েবাড়িতে এসে মৃত্যু ইছাপুরের যুবকের, আন্ত্রিকের অভিযোগ পরিবারের]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!