সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা আসছেন। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। মাঝে মাঝে বৃষ্টির চোখরাঙানি থাকলেও সারা বছরের অপেক্ষার কাছে তা কোনও বাধাই নয়। নানা মণ্ডপে নানা থিমের বাহার। নানা পরিকল্পনা। যদিও বাঙ্গুর অ্যাভিনিউ রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের পুজো(Kolkata Durga Puja 2024) থিমের জোয়ারে ভাসছে না। থিমের জায়গায় বেশি গুরুত্ব পায় ভাবনা। সাবেকি ভাবেই সম্পন্ন হবে পুজো। যেমনটা গত কয়েক দশক ধরেই হচ্ছে। এবার এই পুজো পদার্পণ করবে ৭০ বছরে।

এখানকার পুজোর বড় বৈশিষ্ট্য মহিলাদের প্রাধান্য। পুজোর সাধারণ সম্পাদক দীপালোক দত্ত জানাচ্ছেন, চাঁদা তোলা, ঠাকুর আনা, পুজোর জোগাড়, বিসর্জন সবেতেই মুখ্য ভূমিকা মহিলাদেরই। যার সঙ্গে মিলে যাচ্ছে তাঁদের এবারের পুজো ভাবনাও। মায়ের বোধন নারীশক্তির হাতে।
এবারের প্রতিমা শিল্পী মোহনবাঁশি রুদ্রপাল। জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। নির্মাণ করছে শ্যামাশ্রী ডেকরেটর্স।
সর্বশেষ খবর
-
বিনিয়োগের অছিলায় ৬৩৫ কোটি নয়ছয়! এবার শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
-
ব্রাজিলের বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ, প্রয়াত সেলেকাওদের বিশ্বজয়ী কিংবদন্তি ডিফেন্ডার
-
রোম্যান্সের টানে ‘টিন্ডারে’ হানিট্র্যাপের খপ্পরে মহিলা বিচারক, ৫২ লাখ খুইয়ে পরিচারিকাকে দিয়ে FIR
-
বিতর্ক পেরিয়ে প্রকাশ্যে ‘কালা হিরণ’-এর টিজার, সলমন-লরেন্স বিষ্ণোই ‘রিল’ চরিত্রের কী নামকরণ?
-
মীনাক্ষীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, রাজ্যসভার কং প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত