অর্ণব আইচ: আজ ষষ্ঠী। সর্বত্র উৎসবের আমেজ। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়ে ঠাসাঠাসি অবস্থা। কিন্তু ছুটি নেই কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের চারপেয়েদের। সকাল থেকে সন্ধ্যা, শহরের বড় পুজোগুলিতে ডিউটিতে পলি-মলিরা। উদ্দেশ্য নিরাপত্তা নিশ্চিত করা।
যে কোনও অপ্রীতিকর ঘটনার শিকড়ে পৌঁছতে কলকাতা পুলিশের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র ডগ স্কোয়াড। পুজোতেও ছুটি নেই সেই চারপেয়েদের। এবারের ডিউটিতে মোট ৮ জন। তাদের মধ্যে রয়েছে ল্যাব, জার্মান শেপার্ডের মতো কুকুর। জানা গিয়েছে, তৃতীয়া ও চতুর্থীর সকাল থেকেই কাজে বেরচ্ছে ওরা। ৪ জন করে দুটি ভাগে নিয়ে যাওয়া হচ্ছে উত্তর ও দক্ষিণের বড় পুজো মণ্ডপগুলিতে।
কী কাজ করছে ওরা? পুলিশ সূত্রে খবর, মূলত বড় পুজো প্যান্ডেলগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে ওদের। কোন প্য়ান্ডেলে নিয়ে যাওয়া হবে তা ঠিক করছেন বম্ব স্কোয়াড ও গোয়েন্দা দপ্তরের কর্তারা। প্রথমেই প্যান্ডেলের আশপাশের এলাকা ঘুরে দেখছে পলি-মলিরা। এরপর যেখানে লাইন করা হচ্ছে, সেই জায়গায় ঘোরানো হচ্ছে চারপেয়েদের। যে গর্তে বাঁশ পোঁতা হয়েছে, সেগুলিও দেখছে। সব দেখে সবুজ সংকেত দিলেই নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী মণ্ডপে।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা