Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Durga Puja News

Durga Puja News: রেডরোডের কার্নিভ্যাল দেখে বাড়ি ফেরার চিন্তা নেই, চলবে অতিরিক্ত বাস-মেট্রো

জেনে নিন কোন রুটে চলবে বাস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৩, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৩, ২০:১২

options
link
Durga Puja News: রেডরোডের কার্নিভ্যাল দেখে বাড়ি ফেরার চিন্তা নেই, চলবে অতিরিক্ত বাস-মেট্রো zoom

নব্যেন্দু হাজরা: শুধু পুজো নয়, দুর্গাপুজো (Durga Puja News) শেষে কার্নিভাল উপলক্ষেও শহরে কয়েক হাজার মানুষের সমাগম হয়। রেড রোড কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটির সদস্যরা শুধু নয়, জমায়েত করেন বহু দর্শনার্থী। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন দর্শনার্থীরা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা নিয়ে উদ্বিগ্ন থাকেন তাঁরা। দর্শনার্থীদের উদ্বেগ দূর করতে উদ্যোগী হল রাজ্য। শুক্রবার রাতে মেট্রোর পাশাপাশি অতিরিক্ত বাসও চলবে।

রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে। যে বাসগুলি চলবে মধ্যরাত পর্যন্ত। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে অতিরিক্ত বাস চালানো হবে। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, বিশেষ বাসগুলি পুলিশের নির্দেশ মতো এল ২০ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। বিকেল তিনটে থেকে এই পরিষেবা শুরু হবে। যাত্রীদের বোঝার জন্য বাসের উইন্ড স্কিনের বাঁদিকে রুটের নাম লেখা থাকবে।

Advertisement

[আরও পড়ুন: পুজোর কার্নিভ্যালের দিন বন্ধ শহরের কোন কোন রাস্তা, কোথায় হবে নিয়ন্ত্রণ? জানিয়ে দিল পুলিশ]

একইসঙ্গে কার্নিভাল উপলক্ষে মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে কলকাতা মেট্রো। সাধারণ ছুটির দিনে যেখানে ২৩৪টি মেট্রো রেক চালানো হয় সেখানে কার্নিভালের দিন ২৫২টি রেক চালানো হবে। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আর রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ ছাড়বে ১১টা ১০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের দিকের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০-এ।

[আরও পড়ুন: পুজোর কার্নিভ্যালের দিন বন্ধ শহরের কোন কোন রাস্তা, কোথায় হবে নিয়ন্ত্রণ? জানিয়ে দিল পুলিশ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.