সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজই ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের পরীক্ষা? এসএসকেএমে আচমকা হাজির জোকা ইএসআই হাসপাতালের ফাইভ জি অ্যাম্বুল্যান্স। কার্ডিওলজি বিভাগের সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।
গত বছরের ৩০ মে গ্রেপ্তার হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। তার কিছুদিনের মধ্যেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। সেই সময় প্যারোলে ছাড়া পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। তার পর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। গত ২২ আগস্ট তাঁকে ভরতি করা হয় এসএসকেএমে। তাঁর ইকো কার্ডিওগ্রাফি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, শিরাতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল জমে যাওয়ায় রক্ত সঞ্চালনে সমস্যা হচ্ছিল। তাই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তার পর থেকে এসএসকেএম হাসপাতালের আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়। ১৮ নম্বর কেবিনে রয়েছেন তিনি।
[আরও পড়ুন: ‘যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে…’, ‘পারিয়া’র টিজারে হুঙ্কার বিক্রমের]
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পায় ইডি। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ওই গলার স্বরের নমুনা মিলিয়ে দেখতে চায় ইডি। আর সেই কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে চলছে টানাপোড়েন। বুধবার সন্ধ্যায় আচমকা এসএসকেএম হাসপাতালে তৎপরতায় মনে করা হচ্ছে, আজই ‘কালীঘাটের কাকু’কে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সূত্রের খবর, বিকেল চারটে নাগাদ ইডি থেকে ফোন করা হয় জোকা ইএসআই হাসপাতালের এমএসভিপিকে। তার পর সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম হাসপাতালে পৌঁছয় জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বু্ল্যান্স। বিশেষ পরিষেবাযুক্ত ওই অ্যাম্বুল্যান্সে করে ‘কালীঘাটের কাকু’কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, ইতিমধ্যেই ‘কাকু’র কেবিনে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]
সর্বশেষ খবর
-
তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেপ্তারির আশঙ্কা! অগ্নিমিত্রা বললেন…
-
বিশ্বকাপে সুপারহিট ভিন্সেলোত্তি! ‘নেইমারের সঙ্গে খেলাটা গর্বের’, ব্রাজিলকে জিতিয়ে বলছেন ভিনি
-
‘বাইচুংই পারে ভারতীয় ফুটবলের হাল ফেরাতে’, মার্কিন মুলুকে বসেও ইস্টবেঙ্গলে মন মাইক ওকোরোর
-
নজরদারি ছিল না! তারাতলা কাণ্ডে কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট
-
রাম মন্দিরে চুরি, ৮ গ্রেপ্তারির পর ট্রাস্টের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই