সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ। শুক্রবার সকালে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের(Sujay Krishna Bhadra) রিপোর্ট জোগাড় করতে এসএসকেএম হাসপাতালে ইডির আধিকারিকরা। হাসপাতাল থেকে তাঁরা বেশ কিছু নথি নিয়ে গিয়েছেন বলেই খবর।
গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বীণা ভদ্রর মৃত্যু হয়। স্ত্রীর শেষকৃত্যের জন্য সাময়িক ভাবে জেল থেকে বেরনোর অনুমতি পান শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্র। শর্তসাপেক্ষে সেই প্যারোলের মেয়াদ বাড়ায় কলকাতা হাই কোর্ট। প্যারোল শেষের পর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’। অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আরজি জানান কালীঘাটের কাকুর আইনজীবীর। কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাই কোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতেও সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি।
[আরও পড়ুন: বেহালা দুর্ঘটনা ও অশান্তিতে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর, রিপোর্ট তলব নবান্নের]
এরপরই ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্যপরীক্ষায় ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আগামী বুধবারের মধ্যে ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের কথা বলা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই কাজ শুরুক করল ইডি। শুক্রবার সকালেই এসএসকেএমে গিয়ে রিপোর্ট জোগাড় করলেন আধিকিকারিকরা।
[আরও পড়ুন: Nusrat Jahan: ঋণের টাকায় ফ্ল্যাট কেনা, বলছেন নুসরত, ‘কোনও ধার দিইনি’, মন্তব্য সংস্থার ডিরেক্টরের]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত