আইপ্যাকে ইডি তল্লাশির (ED Raid at I-PAC) সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া-সহ প্রশাসনিকভাবে তদন্তে বাধার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। এবার তার প্রতিবাদে নবান্নের সামনে ধরনায় বসতে চায় তারা। রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে এই ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। এনিয়ে বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন পদ্মনেতারা। জানা গিয়েছে, তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। তবে কবে শুনানি, তা এখনও জানা যায়নি।
গত ৮ জানুয়ারি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, ওইসব তাঁর দলের নথিপত্র। তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেসব ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি, এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর এই ভূমিকার সমালোচনা করে বিরোধী দল বিজেপি। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা দিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
এরপরই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে দলের তরফে নবান্নের সামনে ধরনা কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু নবান্ন রাজ্যের মূল প্রশাসনিক ভবন। তাই তার আশপাশ ‘হাই সিকিওরিটি জোন।’ এহেন জায়গায় ধরনার জন্য আলাদা অনুমতি দরকার। তাই সরাসরি উচ্চ আদালত থেকে সেই অনুমতি চাইল বিজেপি। এনিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবসরের প্রস্তাব শুনে রেগে গেলেও রাজি হয়ে যান রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
সিন্ধুচুক্তি নিয়ে নয়া কাঁদুনি! আন্তর্জাতিক আদালতের রায় দিল্লি খারিজ করতেই আলোচনায় বসতে চায় পাকিস্তান
-
তিনিই সর্বকালের শ্রেষ্ঠ! ‘জমা খরচের হিসাব’ দেখিয়ে গোট বিতর্কে ইতি টানলেন ‘অন্তর্মুখী’ মেসি
-
হোয়াটস অ্যাপ ডিপি ব্যবহার করে সাইবার প্রতারণার নয়া ফাঁদ, নিমেষে গায়েব লাখ লাখ টাকা
-
‘জো হিটলার ওয়ালি চাল চালেগা…’ যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান