Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Kolkata International book fair

বইমেলায় অংশগ্রহণের আবেদনের বিজ্ঞাপন ‘ত্রুটিপূর্ণ’! চরমে সরকার-উদ্যোক্তাদের টানাপোড়েন

গিল্ড কর্তৃপক্ষ এবং সরকারি উপদেষ্টা কমিটির সমন্বয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৪২

link
ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৪২

options
link
বইমেলায় অংশগ্রহণের আবেদনের বিজ্ঞাপন ‘ত্রুটিপূর্ণ’! চরমে সরকার-উদ্যোক্তাদের টানাপোড়েন zoom
বইমেলায় অংশগ্রহণের আবেদনের বিজ্ঞাপন ‘ত্রুটিপূর্ণ’
Advertisement

২০২৭ সালে ৫০তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আয়োজন ঘিরে নতুন বিতর্ক! এবার সুবর্ণজয়ন্তী বছরে বইমেলায় প্রকাশক, পুস্তক বিক্রেতা, লিটল মাগ্যাজিন-সহ বিভিন্ন প্রকাশনা সংস্থার অংশগ্রহণ এবং স্টলের আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেলার মূল উদ্যোক্তা পালিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। আর একাধিক সংবাদপত্রে প্রকাশিত সেই বিজ্ঞাপন ‘ত্রুটিপূর্ণ’ বলে সাফ জানিয়ে দিলেন নতুন সরকারের গঠিত বইমেলা উপদেষ্টা কমিটি’র প্রতিনিধিরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গিল্ড কর্তৃপক্ষ এবং সরকারি উপদেষ্টা কমিটির সমন্বয় নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে। যা উসকে দিয়েছে সরকার–উদ্যোক্তাদের টানাপোড়েনও।

এ প্রসঙ্গে সোমবার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র (ইজেডসিসি) অধীনস্থ ঐক্যতান পেক্ষাগৃহে একটি সাংবাদিক বৈঠক ডেকে বইমেলা কমিটির অন্যতম সদস্য প্রসেনজিৎ বক্সি বলেন, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট (এনবিটি)–এর যৌথ উদ্যোগে এবার ৫০তম বইমেলায় আয়োজন হবে ঠিকই। কিন্তু মেলায় অংশগ্রহণের জন্য আবেদনের জন্য যে বিজ্ঞাপন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ। এ দিনের সংবাদিক সম্মেলনে কমিটির আরও দুই সদস্য দেবজিৎ সরকার ও অনির্বাণ দে–কে পাশে রেখে ‘বিতর্কিত’ বিজ্ঞাপনটি প্রকাশ্যে তুলে ধরে প্রসেনজিৎবাবু বলেন, ‘‘এই বিজ্ঞাপনটি প্রকাশের আগে উপদেষ্টা কমিটির সঙ্গে কোনও পরামর্শ বা অনুমতি নেওয়া হয়নি। এনবিটির পাশে কমা দিয়ে ইন্ডিয়া লেখা হয়েছে। ইন্ডিয়া বলে একটি জোট দল আছে শুনেছি। ফলে বিজ্ঞাপনটির কোনও কার্যকারিতা নেই। সেটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’’ আর এর নেপথ্যেই সরকার–গিল্ড কর্তৃপক্ষের বিবাদ প্রকাশ্যে এসেছে বলে মনে করেছেন অনেকেই। যদিও পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের জানান, রাজ্য সরকারের সব নির্দেশিকা মেনেই তাঁরা কাজ করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদপত্রে বিজ্ঞাপনের ভিত্তিতে বহু প্রকাশনী সংস্থা ইতিমধ্যে কলকাতা ঝামাপুকুর লেনে গিল্ড হাউসে আবেদন জমা করেছে। সেই সমস্ত দরখাস্ত বাতিল হবে বলে এ দিনের সংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছে প্রসেনজিৎ বক্সি। গিল্ডের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ‘‘মেলায় অংশগ্রহণের আবেদনের জন্য খুব শীঘ্রই নতুনভাবে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। এবার স্টল বিলির ক্ষেত্রে এনবিটি অটোমেশন পদ্ধতি ব্যবহার করবে। সেই অনুযায়ী প্রকাশনা সংস্থাগুলিকে আবেদন জমা দিতে হবে।’’ একইসঙ্গে তিনি আরও জানান, এবার বইমেলার পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে। একটি সাব-কমিটিও তৈরি হয়েছে। পাশাপাশি তাঁর ঘোষণা, এবারের বইমেলায় মূল থিম হবে বন্দে মাতরম। সেইসঙ্গে থিম কান্ট্রি হিসেবে ইজরায়েলকে তুলে ধরা যায় কিনা, আলোচনা চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.