সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ই নয়৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তাঁদের সঙ্গে আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত৷ বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপির সদর দপ্তরে যোগদান করবেন তাঁরা৷
[ আরও পড়ুন: জলপথে ঢুকতে পারে ‘সমুন্দরি জেহাদি’রা, হাই অ্যালার্ট দেশজুড়ে ]
জানা গিয়েছে, এই দুই নেতাকে দলে যোগদান করাতে মুরলীধর সেন লেনের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, অনেক দিন ধরেই তাঁদের যোগদান নিয়ে কথাবার্তা চলছিল৷ যদি বুধবার সত্যি তাঁরা যোগ দেন, তবে তাঁদের স্বাগত জানান হবে৷ তবে এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘‘স্বাধীন দেশে যে কেউ, যেখানে খুশি যোগ দিতে পারেন৷ এই বিষয়ে আমি কিছু বলব না৷’’
[ আরও পড়ুন: রাজনৈতিক মামলায় আশানুরূপ তৎপরতা দেখাতে পারে না সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতির ]
লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠেছিলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ কখনও আলটপকা বা কখনও দলবিরোধী মন্তব্য করে তৃণমূলকে চাপে ফেলছিলেন তিনি৷ এর মধ্যে একাধিকবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গেও প্রকাশ্যে সাক্ষাৎ করেন তিনি৷ তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদানের চর্চা শুরু হয়৷ অবশেষ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করে শাসকদল৷ মাঠে নামেন খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিধাননগরের কাউন্সিলরা৷ এবং সেই অনাস্থাকে চ্যালেঞ্জ করে হাই কোর্ট যান সব্যসাচী৷ জিতেও আসেন৷ তবে আশ্চর্যজনক ভাবে সঙ্গে সঙ্গে ইস্তফা দেন তিনি৷
TMC MLAs Sabyasachi Dutta and Sovan Chatterjee likely to join Bharatiya Janata Party, today.
— ANI (@ANI) August 14, 2019
সর্বশেষ খবর
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা
-
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি
-
সেপ্টেম্বরেই পুজোর বোনাস জুটমিল শ্রমিকদের! উন্নয়নে বাংলাকে গুজরাট করার ডাক অর্জুনের
-
রামনবমীর অশান্তিতে ‘মাস্টারমাইন্ড’ অপরূপা পোদ্দারের স্বামীই! চার্জশিটে আর কী উল্লেখ এনআইএ-র?