গোবিন্দ রায়: প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে প্রতারণা ও ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া অ্যাকশন! হেয়ার স্ট্রিট থানার ওসিকে আদালতে তলবের পরই তড়িঘড়ি এফআইআর দায়ের হল। আর তার পরই এই মামলায় তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ অনুযায়ী এই মামলার সমস্ত নথিপত্র নিয়ে তদন্ত শুরু করবে ইডি (ED)।
ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় গোড়া থেকেই অত্যন্ত কড়া ভূমিকা গ্রহণ করেন বিচারতি গঙ্গোপাধ্যায়। এই মামলার তদন্ত ইডিকে দেওয়ার পক্ষে তিনি। সেইমতো আইনের পথে হেঁটে নির্দিষ্ট এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল হেয়ার স্ট্রিট থানাকে। কিন্তু তাঁর সময়সীমা অনুযায়ী এফআইআর (FIR) না হওয়ায় ক্ষুব্ধ হন বিচারপতি। বৃহস্পতিবার রাত ১০টায় এজলাসে হাজির হয়ে হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়।
[আরও পড়ুন: ‘রিভাবার জন্যই সংসার ভেঙেছে! ছেলের মুখ দেখি না’, বিস্ফোরক জাদেজার বাবা]
হাই কোর্টে SFIO জানায়, ”দুপুর ২ টো নাগাদ আমরা হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলাম। অভিযোগপত্র দিয়েছি। থানা থেকে বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশনামার কপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরে FIR দায়ের করার বিষয়টি বিবেচনা করা হবে।” রিপোর্ট জমা দেওয়ার জন্য একদিন সময় চান SFIO। ক্ষুব্ধ বিচারপতি জানান, ”কোনও কথা শুনতে চাই না। ১০ মিনিটের মধ্যে রিপোর্ট চাই।” এসবের পরই নড়েচড়ে বসে হেয়ার স্ট্রিট (Hare Street) থানা। এফআইআর দায়ের হয়। ওসিকেও আদালতে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হলেও তিনি হাই কোর্টে যান।
[আরও পড়ুন: পরিবারের পছন্দের পাত্রকে বিয়েতে রাজি হতেই প্রেমিকাকে কুড়ুলের কোপ! পলাতক প্রেমিক]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!