Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Fatal accident in Kolkata

রাতের কলকাতায় ভয়াবহ বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ, মৃত আরও ১

এই মুহূর্তে কোমায় রয়েছেন জনপ্রিয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২১, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২১, ১০:৪২

options
link
রাতের কলকাতায় ভয়াবহ বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ, মৃত আরও ১ zoom

অর্ণব আইচ: রাতের শহরে মর্মান্তিক বাইক দুর্ঘটনা। প্রাণ হারালেন এক সংবাদকর্মী। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভরতি সাংবাদিকতার দুনিয়ায় জনপ্রিয় মুখ ময়ূখরঞ্জন ঘোষ (Mayukh Ranjn Ghosh)। শেষ খবর পাওয়া পর্যন্ত, কোমায় চলে গিয়েছেন তিনি। মৃত সাংবাদিকের নাম সোহম মল্লিক।

সোহম এবং ময়ূখ দীর্ঘদিনের সহকর্মী এবং অভিন্ন হৃদয় বন্ধু। গতকাল গভীর রাতে দু’জনে যাদবপুর এলাকা থেকে ময়ূখের বাড়ি ফিরছিলেন। দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহম মল্লিকের। গুরুতর আহত অবস্থায় ময়ূখকে উদ্ধার করেন কয়েকজন সুইগি কর্মী। তাঁরাই দু’জনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সোহম মল্লিককে (Sohom Mallik) মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ময়ূখরঞ্জন ঘোষকে আইসিইউতে (ICU) ভরতি করা হয়। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ময়ূখের অবস্থাও আশঙ্কাজনক। এসএসকেএম (SSKM) থেকে তাঁকে মল্লিকবাজার নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ভোটে সিভিক-গ্রিন পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রাশও থাকতে পারে কমিশনের হাতেই]

পেশাগতভাবে দু’জনেই ভীষণ সফল। ময়ূখরঞ্জন ঘোষ দীর্ঘদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগেই কলকাতায় ফেরেন তিনি। যোগ দিয়েছিলেন এক টেলিভিশন চ্যানেলে। শীঘ্রই সেই চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল ময়ূখের। কিন্তু তার আগেই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত সোহম মল্লিকের বাড়ি আবার ঝাড়খণ্ডে। আগামী মাসেই বিয়ে ঠিক হয়েছিল তাঁর। সূত্রের খবর, বিয়ের আগে বন্ধু ময়ূখের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। গতরাতে দু’জনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বাইক। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.