ক্ষীরোদ ভট্টাচার্য: আর জি কর আবহে ফের মহিলা চিকিৎসককে ‘যৌন হেনস্তার’ হুমকি! বাইপাসের ধারে নামী এক বেসরকারি হাসপাতালের মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে ওই বেসরকারি হাসপাতালে আপাতত রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। তবে হাসপাতালের অন্দরে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় বেলেঘাটা থেকে একজন গ্রেপ্তার হয়েছে।
‘ইহা পে আর জি কর হো জায়েগা’। যার বাংলায় তর্জমা করতে দাঁড়ায়, এখানেও আর জি কর হয়ে যাবে। বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালের আইসিইউর সামনে এভাবেই কর্তব্যরত মহিলা ডাক্তারকে হুমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ। খবর পাওয়ার পরই হাসপাতালের সমস্ত চিকিৎসক জড়ো হয়।
[আরও পড়ুন: ‘বিচার চাই’, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপে এবার কর্মবিরতির হুঁশিয়ারি সিনিয়রদের]
পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। একইসঙ্গে দাবি, অভিযুক্ত হাসপাতালের অন্দরেই রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা হবে না। তবে হাসপাতালের অন্দরে চিকিৎসা চলবে। হাসপাতালের তরফে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে বেলেঘাটা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত রোগীর পরিবারের সদস্য বলে খবর।
[আরও পড়ুন: আর জি করে দুর্নীতির তদন্তে এবার অ্যাকশন ইডির, সাতসকালে শহরের তিন প্রান্তে হানা]
সর্বশেষ খবর
-
পরমহংস থেকে ভাগীরথী, নাম বদল লোকভবনের নানা অংশের
-
‘আমি এই ঘৃণা-কটাক্ষের যোগ্য’, যৌনগন্ধী মন্তব্য বিতর্কে আইনি বিপাকে পড়তেই ক্ষমাপ্রার্থী প্রণীত মোর
-
প্রতি মুহূর্তেই তিনি বিশ্ববাসীর নজরে, মাঠে মেসির সঙ্গে ঘুরবে ‘মেসি ক্যাম’
-
জাতীয় দলের ক্রিকেটারকে পিটিয়ে থানায় নিয়ে গেল বাংলাদেশের পুলিশ! প্রতিবাদে সরব মুশফিক-লিটনরা
-
কৃষি কর্মাধ্যক্ষের রহস্যমৃত্যু! শিলিগুড়িতে তৃণমূল নেতার দেহ উদ্ধারে চাঞ্চল্য