আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাজেটে (West Bengal Budget 2026) ফলতা নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকাকে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলতা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতিদের চিকিৎসার জন্য জরুরি পরিষেবা চালু করা হচ্ছে। এছাড়াও ফলতায় ফায়ার স্টেশন তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল চলত ফলতায়। চুরমার হয়েছে সেই ডায়মন্ড হারবার মডেল। ছাব্বিশের নির্বাচনের আগে থেকে ফলতা বিধানসভা এলাকা শিরোনামে উঠে আসে। সেখানে তৃণমূল প্রার্থী তথা অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গির খান (স্বঘোষিত পুষ্পা) বর্তমানে জেলবন্দি রয়েছেন। পুনর্নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে জিতেছে বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ফলতাকে নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ফলতাকে মডেল ব্লক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এই এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর জন্য ফলতা ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে একটি ১০০ শয্যাবিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। যেখানে সামগ্রিক জরুরি প্রসূতি সেবার ব্যবস্থা থাকবে। অর্থাৎ এবার থেকে প্রসূতিতের মেডিক্যাল কলেজ বা সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হবে না। ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই জরুরি ভিত্তিতে পরিষেবা পাবেন প্রসূতিরা। সেখানেই হবে প্রসব।
সম্প্রতি ফলতায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নতিতে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ফলতা বিধানসভা কেন্দ্র মডেল বিধানসভা হবে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করানো হবে। তিনি জানিয়েছিলেন, ফলতায় এসইজেড শিল্পতালুক রয়েছে। সেই শিল্পতালুককে আরও সম্প্রসারণ করা হবে। বন্দরভিত্তিক প্রোগ্রামের পরিকল্পনা করা হবে। গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোও আরও উন্নত করা হবে। গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারও থাকবেন। আধুনিক চিকিৎসা সামগ্রী থাকবে। এবার এর জন্য বাজেটে বরাদ্দ করার কথা ঘোষণা করলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলতায় মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড স্টেশন তৈরির কথাও আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বন্যেরা বনে সুন্দর, কিন্তু সাপ এয়ার কুলারে! সোনালি বিষধরের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া
-
তৃণমূলের তহবিলে দুর্নীতি? এবার স্পেশাল অডিটর নিয়োগের দাবি ঋতব্রতদের
-
৭০ বছরের নজির ভেঙে ১০ দিনে গোলের সেঞ্চুরি! কেন এত গোল হচ্ছে এবারের বিশ্বকাপে?
-
২৭ লক্ষ টাকা তছরুপ! গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ, উঠল ‘চোর’ স্লোগান
-
‘প্রতিরক্ষা-বন্ধু’ আমেরিকা! দিল্লিকে যুদ্ধকপ্টার, কামান-সহ ৪,৫৬৬ কোটির সমরাস্ত্র সাহায্যে অনুমোদন ওয়াশিংটনের



