অর্ণব আইচ: নামী কলেজের এমবিএ কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা! ঝাড়খণ্ডের এক ছাত্রের পরিবারের কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে। বিষয়টা খোলসা হতেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্র।
পুলিশ জানিয়েছে, একটি বিজ্ঞাপনের মাধ্যমে ঝাড়খণ্ডের রামগড়ের বাসিন্দা এক ছাত্রের সঙ্গে কলকাতার একটি বেসরকারি সংস্থার যোগাযোগ হয়। ওই সংস্থার পক্ষে জানানো হয় যে, তারা যে কোনও নামী কলেজে এমবিএ কোর্সে ভর্তি করিয়ে দিতে পারে। ওই তরুণ ছাত্র রামগড় থেকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে আসেন। তাঁকে নাসিম ও আখতার নামে দু’জন কলকাতার একটি নামী কলেজে ভর্তির প্রতিশ্রুতি দেন।
তাঁরা জানায় যে, আগাম ১১ লাখ টাকা দিলে তিনি ভর্তি হতে পারবেন কলেজে। ওই দুই অভিযুক্ত ও তাদের এক সঙ্গী বেশ কয়েক দফায় তাঁর কাছ থেকে ১১ লাখ টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর থেকে তাঁরা ছাত্রকে এড়িয়ে চলতে থাকে বলে অভিযোগ। শেষ পর্যন্ত তিনি কলকাতার কোনও কলেজে ভর্তি হতে পারেননি। এদিকে টাকা চেয়েও ফেরত পাননি। এর পরই তিনি পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তিন অভিযুক্তর সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
কাঁধ পর্যন্ত ঝাঁকরা সোনালি চুল গায়েব হালান্ডের, নতুন রূপের জন্য ‘হুমকি’ও পেলেন নরওয়ে তারকা
-
পোড়ার ক্ষত শুকোলেও শেষ নয় লড়াই, অগ্নিদগ্ধদের পাশে ডিসানের ‘ফিনিক্স’
-
তৃণমূলের ‘টার্গেটে’ বিজেপি নেতা! বাড়িতে বোমাবাজি, রেখে গেল সাদা থান-হুমকি চিঠি
-
অযোধ্যায় আঁশটে গন্ধে রুষ্ট বিজেপি! কংগ্রেসের অনুষ্ঠানে মৎস্যভোজ? পালটা দিল রাহুলের দল
-
জঙ্গি হামলা রুখতে কালীঘাটে বিশেষ নজর, এবার শক্তিপীঠ ঘিরে ফেলল এনএসজি!